২০১৯ থেকে বাংলা চিন্তনে

সময়েরসমান্তরালে

সাহিত্য, প্রবন্ধ, রাজনীতি, ইতিহাস, দর্শন, সংস্কৃতি, বিজ্ঞান ও সমকাল — মননশীল পাঠকের জন্য।

প্যারালালের কথা
প্রকাশিত লেখা
০+
প্রকাশিত বই
০+
সংখ্যা
০+
সমান্তর
সমান্তর হেমন্ত সংখ্যা, বর্ষ ১, সংখ্যা ২, ১৪৩৩, প্রচ্ছদ।

নতুন সংখ্যা১ নভেম্বর, ২০২৬৭ দিন আগে প্রকাশিত

সংখ্যা ২

৪টি লেখা

মনোবিজ্ঞানের ধূসর অতীত, একুশ শতকের দৃষ্টিতে উনিশ শতকের মার্কসীয় দর্শন, বিদ্রোহের পুরোনো আখ্যানে চলতি ভাষার মেজাজ, প্রত্নতত্ত্ব, ইতিহাস ও বিজ্ঞানের আনাচকানাচ, সমাজতত্ত্ব ও রাজনীতি গতিপ্রকৃতি—সেই সঙ্গে বিচিত্র স্বাদের কবিতা, গল্প, উপন্যাস ও নানান আলোচনা-সমালোচনা নিয়ে সাজানো হয়েছে সমান্তরের হেমন্ত সংখ্যা।

নতুন লেখা:উইকএন্ড ট্যুরনতুন সংখ্যা:সংখ্যা ২নতুন বই:ডারউইনের বিবর্তন তত্ত্ব মৌলবাদীদের চক্ষুশূল কেন?নতুন সিরিজ:লোকজীবনের অন্তরমহলনতুন ধারাবাহিক:মার্কসের তত্ত্ব
নজরটানসংখ্যা ১

যে ঘরে কেউ ফেরে না

আধুনিক জীবনের ইঁদুরদৌড়ে একে একে হারিয়ে যায় কাজ, সম্পর্ক, বন্ধুত্ব, এমনকি নিজের কাছে ফেরার পথটুকুও।
আধুনিক জীবনের ইঁদুরদৌড়ে একে একে হারিয়ে যায় কাজ, সম্পর্ক, বন্ধুত্ব, এমনকি নিজের কাছে ফেরার পথটুকুও।

আধুনিক জীবনের ইঁদুরদৌড়ে একে একে হারিয়ে যায় কাজ, সম্পর্ক, বন্ধুত্ব, এমনকি নিজের কাছে ফেরার পথটুকুও। আদিত্যের নিঃসঙ্গ ভাড়াবাড়ি হয়ে ওঠে এক বিপর্যস্ত অন্তর্জগতের প্রতিচ্ছবি।

গল্প · মনস্তাত্ত্বিক, ম্যাজিক রিয়ালিজম১২ মিনিট পড়ার সময়
মনস্তাত্ত্বিকম্যাজিক রিয়ালিজম
পড়ুন — পরের অংশ
অধুনা প্রকাশিত

সাম্প্রতিক

সমান্তর ও অন্যপাতায় সদ্য প্রকাশিত লেখাগুলো এখানে একত্রে দেখুন।

একটি সংক্ষিপ্ত পদ্য-ভ্রমণকথা।সমান্তর · সংখ্যা ২

কবিতা ও ছড়া

উইকএন্ড ট্যুর

শুক্রবারেই শ্যামলালের প্ল্যান, টুক করে ট্যুর! একদিনের ছুটিতে হাওয়াবদলের সাধ নিয়ে সপরিবারে বেরিয়ে পড়া। তারপর ট্রেনের সিট, হোটেলের বন্দোবস্ত, গাড়ির জোগাড়, গিন্নির ফরমান আর ফর্দ সামলাতে সামলাতে প্রকৃতি দর্শনের সুযোগটুকুও গেল ফসকে। পকেট হল হালকা, অভিজ্ঞতার ঝুলি হল ভারী! সব মিলিয়ে, এইভাবেই শেষ হল শ্যামলালের উইকএন্ড ট্যুর।

কেওনঝড়ের প্রতিটি জলপ্রপাতের পেছনে রয়েছে প্রকৃতির বিস্ময়, প্রাচীন কিংবদন্তি আর ইতিহাসের কত অজানা কাহিনি!অন্যপাতা

ভ্রমণকাহিনি

প্রাচীন কিংবদন্তী, জংলা পাহাড় আর শত ঝরনার জল

পান্না-সবুজ অরণ্যের বুক চিরে রুপোলি জলধারার অবিরাম নৃত্য, পাহাড়ের গায়ে মেঘের ওড়াউড়ি, ভেজা পাথরে রামধনুর রঙিন ছোঁয়া—কেওনঝড় যেন প্রকৃতির নিজস্ব ক্যানভাস। সেই সৌন্দর্যের পরতে পরতে মিশে আছে পুরাণের ছায়া, আদিবাসী ঐতিহ্য আর হারিয়ে যেতে বসা এক আদিম পৃথিবীর দীর্ঘশ্বাস।

অদিতি ব্যানার্জী১২ মিনিট
বিজ্ঞানের নামে ভয়ংকর অপরাধ, নাকি বিশ্বজয়ের গোপন ব্লু-প্রিন্ট?সমান্তর · সংখ্যা ২

বিজ্ঞান

মনোরোগের ধূসরতায়: চতুর্থ পর্ব

যদি মানুষের চেতনাই হয়ে ওঠে যুদ্ধের গোপন মারণাস্ত্র! নাৎসি বিজ্ঞানীদের গোপন পুনর্বাসন, জাপানের নৃশংস জীবাণুযুদ্ধ, আর মানুষের মনকে বশে আনতে সিআইএ-র কুখ্যাত গোপন প্রকল্প ‘MK-Ultra’! এলএসডি-র যথেচ্ছ প্রয়োগ থেকে শুরু করে যুদ্ধের বন্দীদের ওপর মারাত্মক রাসায়নিক পরীক্ষা—রাজনীতি আর ক্ষমতার নোংরা খেলায় কীভাবে সাধারণ মানুষের মনকে কব্জা করা হয়েছিল? কেন বিটনিক-হিপি বিদ্রোহের মতো গণ-আন্দোলনকে নেশার সাগরে ডুবিয়ে দেওয়া হলো? যে কোনো রাজনৈতিক থ্রিলারকে হার মানানো এক অবিশ্বাস্য ইতিহাসের সাক্ষী হতে পড়ুন চতুর্থ পর্ব—‘মগজধোলাই রাজনীতির থ্রিলার’।

দেবাশিস মুখোপাধ্যায়১৬ মিনিট
বিষ্ণুপুরের তিনশো বছরের পুরোনো বাড়িতে একাকী কর্নেল শশাঙ্কবাবুর শোবার ঘরের মাঝখান দিয়ে বয়ে চলা এক জীবন্ত নদীর আশ্চর্য গল্প।সমান্তর · সংখ্যা ২

গল্পস্বল্প

কর্নেলের ঘরে যে নদীটা থাকত

বিষ্ণুপুরের তিনশো বছরের পুরোনো বাড়িতে একাকী কর্নেল শশাঙ্কবাবুর শোবার ঘরের মাঝখান দিয়ে বয়ে যেত এক জীবন্ত নদী। সেই নদীই ছিল তাঁর নিঃসঙ্গ জীবনের আশ্রয়। কিন্তু এক জন্মদিনে নদী তাঁর অতীতকে বুকে নিয়ে মিলিয়ে গেলে স্তব্ধ হয়ে যায় কর্নেলের ঘর। হারানো নদীটকে ফিরে পাওয়ার তীব্র জেদে শুরু হয় খনন।

সত্যসাধন মণ্ডল৪ মিনিট
সমান্তর হেমন্ত সংখ্যা, বর্ষ ১, সংখ্যা ২, ১৪৩৩, প্রচ্ছদ।সংখ্যা ২

সংখ্যা-পরিচিতি

প্রকাশকাল
মোট লেখা
৪টি

প্রচ্ছদশিল্পী

সংখ্যাটি পড়ুন

বিশেষ সংখ্যা

বর্ষ ১, সংখ্যা ২

সংখ্যা ২

হেমন্ত সংখ্যা

মনোবিজ্ঞানের ধূসর অতীত, একুশ শতকের দৃষ্টিতে উনিশ শতকের মার্কসীয় দর্শন, বিদ্রোহের পুরোনো আখ্যানে চলতি ভাষার মেজাজ, প্রত্নতত্ত্ব, ইতিহাস ও বিজ্ঞানের আনাচকানাচ, সমাজতত্ত্ব ও রাজনীতি গতিপ্রকৃতি—সেই…

নির্বাচিত

সম্পাদকের দৃষ্টিকোণ

সম্পাদকদের বেছে নেওয়া লেখাগুলো এখানে দেওয়া হয়েছে।

১৮৪৫ সালে লিখিত বিকল্প ইতিহাস। এক ভবিষ্যতের উড়িষ্যা, ব্রিটিশ সাম্রাজ্যের শৃঙ্খল ভেঙে স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হবে।সমান্তর · সংখ্যা ১

পুরাতনী

ওড়িশা প্রজাতন্ত্র—বিংশ শতাব্দীর ইতিবৃত্তের এক বিস্মৃত পৃষ্ঠা: প্রথম পর্ব

১৮৪৫ সালে লেখা ১৯২৫ সালের এক কাহিনি। এক বিকল্প ইতিহাস। বিদ্রোহের গল্প। এক ভবিষ্যতের উড়িষ্যার গল্প। যে উড়িষ্যা একদিন ব্রিটিশ সাম্রাজ্যের শৃঙ্খল ভেঙে স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হবে। কিন্তু সেই স্বাধীনতার পথ মসৃণ নয়; তার ভিতর লুকিয়ে আছে অরণ্যের গভীরে জমে থাকা ক্ষোভ, হারিয়ে যাওয়া স্বাধীনতার স্মৃতি এবং পাহাড়ি মানুষের অদম্য আত্মমর্যাদা। শশীচন্দ্র দত্তের এই কল্প-ভবিষ্যতের কাহিনি যেন উনিশ শতকের ঔপনিবেশিক বাস্তবতার এক প্রতিবিম্ব; স্বাধীনতার স্বপ্ন কীভাবে প্রতিরোধের ভাষা খুঁজে পায়, তার এক রোমাঞ্চকর আখ্যান।

অনুবাদ: মেঘা সিনহা১৭ মিনিট
জ্ঞানবৃক্ষের ফল, নির্মল নিস্তব্ধতা, ভাঙা মন্দির এবং স্বর্গের ঠিকানা প্রচ্ছদঅন্যপাতা

ভ্রমণকাহিনি

জ্ঞানবৃক্ষের ফল, নির্মল নিস্তব্ধতা, ভাঙা মন্দির এবং স্বর্গের ঠিকানা

হেমন্তের মায়াবী রোদে মোড়া কাশ্মীর—যেখানে আপেল বাগানের মিষ্টি সুবাস আর জাফরানের খেত ছুঁয়ে বয়ে যায় হিমেল হাওয়া। ডাল লেকের বুকে শিকারায় ভেসে দূর পাহাড়ের গায়ে রঙের খেলা দেখা, পাহাড়ি আঁকাবাঁকা পথে পাইন-উইলোর ছায়া মাড়িয়ে দুধপাথরি বা সোনমার্গের নির্জন নিসর্গে হারিয়ে যাওয়া—এ যেন এক অলীক স্বপ্নের দেশ। শুধু প্রাকৃতিক শোভা নয়, এই উপত্যকার পরতে পরতে জড়িয়ে আছে শতাব্দী-প্রাচীন ইতিহাস আর স্থানীয় মানুষের হৃদয়স্পর্শী আতিথেয়তা।

অদিতি ব্যানার্জী১১ মিনিট
মনোরোগের ইতিহাস, বিজ্ঞানের নির্মম পরীক্ষার পরিহাস, ফ্রয়েডীয় ফাঁকফোকর—মনোচিকিৎসা ও ওষুধ সাম্রাজ্যের হাড়হিম করা সত্যের উন্মোচন।সমান্তর · সংখ্যা ১

বিজ্ঞান

মনোরোগের ধূসরতায়: প্রথম পর্ব

আমরা কি সত্যিই অসুস্থ, নাকি আমাদের রোগী বানানো হচ্ছে? বিশ্বজুড়ে মানসিক রোগের রমরমা—কিন্তু এই ‘মহামারী’ কি বাস্তব, নাকি করপোরেট মুনাফার কারসাজিতে বানানো এক অবাস্তব আখ্যান? জীবনের তুচ্ছাতিতুচ্ছ দ্বন্দ্ব-জটিলতা কি শিশুর চঞ্চলতা—অস্বাভাবিক? নাকি নেহাৎ ওষুধ কোম্পানির খদ্দের ধরার ফাঁদ। যে বিজ্ঞানের এখনও কোনো জৈব-রাসায়নিক মাপকাঠিই নেই, তা কীভাবে নিয়ন্ত্রণ করছে একটা বিরাট বাজার? শুরু হলো দেবাশিস মুখোপাধ্যায়ের অনুসন্ধিৎসু সত্যান্বেষণ—‘মনোরোগের ধূসরতায়’! মনোরোগের ইতিহাস আর তার অন্ধকার, বিজ্ঞানের নির্মম পরীক্ষা-নিরীক্ষার পরিহাস, ফ্রয়েডীয় ফাঁকফোকর, স্নায়ুযুদ্ধ অথবা সি.আই.এ-র ষড়যন্ত্র—মনোচিকিৎসা ও ওষুধ সাম্রাজ্যের হাড়হিম করা রোমাঞ্চকর সত্য উন্মোচিত হতে চলেছে এই ধারাবাহিকের আঠারোটি পর্ব! আজ প্রথম পর্ব ‘সঙ্কটের স্বরূপ’।

দেবাশিস মুখোপাধ্যায়১৫ মিনিট
জয়নাগের বপ্পঘোষবাট তাম্রশাসন: একটি বিতর্কিত অবস্থানের প্রেক্ষাপটে প্রচ্ছদসমান্তর · সংখ্যা ১

গবেষণামূলক প্রবন্ধ

জয়নাগের বপ্পঘোষবাট তাম্রশাসন: একটি বিতর্কিত অবস্থানের প্রেক্ষাপটে

দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমা ব্লকের মলয়া গ্রাম থেকে প্রাপ্ত মহারাজ জয়নাগের বিতর্কিত তাম্রশাসনকে কেন্দ্র করে এই গবেষণামূলক প্রবন্ধে উন্মোচিত হয়েছে সুন্দরবনের প্রাচীন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাচীন নদীপথ, তাম্রশাসনের বিবরণ ও ক্ষেত্রসমীক্ষার সূত্র ধরে লেখক অনুসন্ধান করেছেন বপ্পঘোষবাটের সম্ভাব্য অবস্থান, সমকালীন প্রশাসনিক কাঠামো এবং উপকূলীয় বাংলায় ব্রাহ্মণ্য সমাজের বিকাশ। ইতিহাসের প্রচলিত ব্যাখ্যাকে প্রশ্ন করে এই অনুসন্ধান তুলে ধরে দক্ষিণবঙ্গের অতীত পুনর্বিবেচনার নতুন সম্ভাবনা।

দেবীশঙ্কর মিদ্যা৩২ মিনিট
বিজ্ঞান সাধনায় বাঙালি প্রচ্ছদ
বিশেষ বই

বিজ্ঞান সাধনায় বাঙালি

সম্পাদনা: অরূপ রায়

পুস্তকাকারে এই প্রকাশনাটি আমাদের ঋণ স্বীকার ও শিকড়ের সন্ধানের একটি ক্ষুদ্র প্রয়াস—যেখানে অগ্রদূতদের সঙ্গে বিস্মৃতপ্রায় কয়েকজন বিজ্ঞানী ও বিজ্ঞানকর্মীকে নিয়ে আলোচনা রয়েছে, অল্প কয়েকজনের কথাও আছে যাঁরা আজও জীবিত ও কর্মরত অথচ জনগণ তাঁদের সম্পর্কে অবহিত নয়। সংকলনের লেখকরা সকলেই স্বক্ষেত্রে কৃতবিদ্য ব্যক্তিত্ব এবং তাঁদের মননশীল রচনাগুলি তথ্যসমৃদ্ধ ও সুখপাঠ্য। বইটি ছাত্র, অধ্যাপক, গবেষক ও সাধারণ পাঠকের কাছে আকর্ষণীয় মনে হবে এবং বাঙালির বিজ্ঞান চেতনায় একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ইতিহাসে স্থান পাবে।

সংকলন · জীবনীভিত্তিক
বইটি সম্পর্কে বিস্তারিত →

Parallel Press · জানুয়ারি ২০২৪

স্বাধীন মনোভূমিই স্বাধীনতার জন্মভূমি।
প্যারালাল