দেবাশিস মুখোপাধ্যায়ের প্রতিকৃতি

দেবাশিস মুখোপাধ্যায়

পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলেন। নগরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করেন এই পরিবেশকর্মী। গ্রামের দরিদ্র মানুষের মধ্যে জীবনমুখী শিক্ষাবিস্তারের কাজেও নিয়োজিত রয়েছেন তিনি। তাঁর রচিত গ্রন্থগুলি হল—‘ক্লাসরুমের রূপকথা: জীবন বিজ্ঞান ও পরিবেশ ভ্রমণ’, ‘স্বাস্থ্যের সন্ধানে অথবা অসুস্থতার খোঁজে’ এবং ‘চিকিৎসার ধূসর জগতে: মন, সমাজ, কর্পোরেট’।

৪টি লেখা
শেয়ার করুন

তার লেখা

বিজ্ঞানের নামে ভয়ংকর অপরাধ, নাকি বিশ্বজয়ের গোপন ব্লু-প্রিন্ট?সমান্তর · সংখ্যা ২

বিজ্ঞান

মনোরোগের ধূসরতায়: চতুর্থ পর্ব

যদি মানুষের চেতনাই হয়ে ওঠে যুদ্ধের গোপন মারণাস্ত্র! নাৎসি বিজ্ঞানীদের গোপন পুনর্বাসন, জাপানের নৃশংস জীবাণুযুদ্ধ, আর মানুষের মনকে বশে আনতে সিআইএ-র কুখ্যাত গোপন প্রকল্প ‘MK-Ultra’! এলএসডি-র যথেচ্ছ প্রয়োগ থেকে শুরু করে যুদ্ধের বন্দীদের ওপর মারাত্মক রাসায়নিক পরীক্ষা—রাজনীতি আর ক্ষমতার নোংরা খেলায় কীভাবে সাধারণ মানুষের মনকে কব্জা করা হয়েছিল? কেন বিটনিক-হিপি বিদ্রোহের মতো গণ-আন্দোলনকে নেশার সাগরে ডুবিয়ে দেওয়া হলো? যে কোনো রাজনৈতিক থ্রিলারকে হার মানানো এক অবিশ্বাস্য ইতিহাসের সাক্ষী হতে পড়ুন চতুর্থ পর্ব—‘মগজধোলাই রাজনীতির থ্রিলার’।

দেবাশিস মুখোপাধ্যায়১৬ মিনিট
সিগমুন্ড ফ্রয়েড—এক মহান মনস্তাত্ত্বিক, নাকি মানব ইতিহাসের অন্যতম চতুর গল্পকার?সমান্তর · সংখ্যা ২

বিজ্ঞান

মনোরোগের ধূসরতায়: তৃতীয় পর্ব

সিগমুন্ড ফ্রয়েড কি একজন মহান মনস্তাত্ত্বিক, নাকি এক চতুর গল্পকার? অবচেতন মন, যৌন অবদমন আর মনঃসমীক্ষণ—যাঁর তত্ত্বে একসময় বুঁদ হয়েছিল গোটা বিশ্ব, তাঁর গবেষণার পেছনে কতটা বিজ্ঞান আর কতটা সাজানো রূপকথা? কোকেন আসক্তি থেকে শুরু করে নিজের ব্যর্থ চিকিৎসা ও রোগীদের আসল পরিণতি লুকিয়ে রাখার পরও কীভাবে একনায়কের মতো নিজের তত্ত্বকে শতাব্দীর সেরা চিকিৎসা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন ফ্রয়েড? মনোবিশ্লেষণের সেই জাদুকরী ছদ্মবেশ নিয়ে তৃতীয় পর্ব—‘ফ্রয়েডের বৈজ্ঞানিক রূপকথা’।

দেবাশিস মুখোপাধ্যায়১৩ মিনিট
রোগ নিরাময়, নাকি আধুনিক বিজ্ঞানের পোশাকে আদিম বর্বরতা?সমান্তর · সংখ্যা ১

বিজ্ঞান

মনোরোগের ধূসরতায়: দ্বিতীয় পর্ব

রোগ নিরাময়, নাকি আধুনিক বিজ্ঞানের পোশাকে আদিম বর্বরতা? কখনো পেটের নাড়িভুঁড়ি কেটে বাদ দেওয়া, কখনো মস্তিষ্কের ফ্রন্টাল লোব খুবলে নিয়ে রোগীকে জড়ভরত বানিয়ে দেওয়া, আবার কখনো ম্যালেরিয়ার জীবাণু বা ইনসুলিনের মারণ কোমা দিয়ে তথাকথিত ‘চিকিৎসা’! এমনকি এই মারাত্মক লোবোটমির জন্য জুটেছিল নোবেল পুরস্কারও। চিকিৎসকদের অন্ধ অহংকার আর অসহায় পরিবারের আর্তি কীভাবে মানসিক রোগীদের ঠেলে দিয়েছিল এক জীবন্ত নরকে? মনোরোগ চিকিৎসার আদিপর্বের চাঞ্চল্যকর ইতিহাস জানুন দ্বিতীয় পর্বে—‘মনোচিকিৎসার আদিপর্ব: বিজ্ঞানের আড়ালে’।

দেবাশিস মুখোপাধ্যায়১১ মিনিট
মনোরোগের ইতিহাস, বিজ্ঞানের নির্মম পরীক্ষার পরিহাস, ফ্রয়েডীয় ফাঁকফোকর—মনোচিকিৎসা ও ওষুধ সাম্রাজ্যের হাড়হিম করা সত্যের উন্মোচন।সমান্তর · সংখ্যা ১

বিজ্ঞান

মনোরোগের ধূসরতায়: প্রথম পর্ব

আমরা কি সত্যিই অসুস্থ, নাকি আমাদের রোগী বানানো হচ্ছে? বিশ্বজুড়ে মানসিক রোগের রমরমা—কিন্তু এই ‘মহামারী’ কি বাস্তব, নাকি করপোরেট মুনাফার কারসাজিতে বানানো এক অবাস্তব আখ্যান? জীবনের তুচ্ছাতিতুচ্ছ দ্বন্দ্ব-জটিলতা কি শিশুর চঞ্চলতা—অস্বাভাবিক? নাকি নেহাৎ ওষুধ কোম্পানির খদ্দের ধরার ফাঁদ। যে বিজ্ঞানের এখনও কোনো জৈব-রাসায়নিক মাপকাঠিই নেই, তা কীভাবে নিয়ন্ত্রণ করছে একটা বিরাট বাজার? শুরু হলো দেবাশিস মুখোপাধ্যায়ের অনুসন্ধিৎসু সত্যান্বেষণ—‘মনোরোগের ধূসরতায়’! মনোরোগের ইতিহাস আর তার অন্ধকার, বিজ্ঞানের নির্মম পরীক্ষা-নিরীক্ষার পরিহাস, ফ্রয়েডীয় ফাঁকফোকর, স্নায়ুযুদ্ধ অথবা সি.আই.এ-র ষড়যন্ত্র—মনোচিকিৎসা ও ওষুধ সাম্রাজ্যের হাড়হিম করা রোমাঞ্চকর সত্য উন্মোচিত হতে চলেছে এই ধারাবাহিকের আঠারোটি পর্ব! আজ প্রথম পর্ব ‘সঙ্কটের স্বরূপ’।

দেবাশিস মুখোপাধ্যায়১৫ মিনিট