প্রাণীজগতের প্রহেলিকা প্রচ্ছদ
বিজ্ঞান · পরিবেশভিত্তিক

প্রাণীজগতের প্রহেলিকা

হোমাগ্নি ঘোষ

Parallel Press

ISBN: 978-81-958730-1-2

শেয়ার করুন

বইটির সম্পর্কে

জীবজগতের বিশাল এই দুনিয়ায় ছড়িয়ে রয়েছে অদ্ভুত সব বিস্ময়। আমরা সবাই জানি না সেই সব রহস্যময় গল্পগাথা। তাদের অদ্ভুত স্বভাব, বিবর্তনের আশ্চর্য রহস্যে মোড়া তাদের আচরণ, প্রকৃতির খামখেয়ালীপনায় তাদের বেঁচে থাকার লড়াইয়ের কাহিনী। কীটপতঙ্গ, উভচর, সরীসৃপ, পক্ষী কিংবা স্তন্যপায়ীদের সেই সমস্ত গল্প এক প্রহেলিকাই বটে। তার কিছু আমরা জানি, বেশিরভাগই অজনা। কিন্তু সেসবের পিছনে থাকা বিজ্ঞানের ব্যাখ্যা কি আমরা জানি? জানি না লুপ্ত হতে হতে তাদের অনেকেরই আজ ঠিক কী পরিণতি? প্রাণীজগতের সেসব বৈচিত্র্যময় জীবন ও তাদের যাপনকে, তাদের অস্তিত্ব রক্ষার সংগ্রামকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝার চেষ্টা করা হয়েছে এই বইয়ে। আর লুপ্তপ্রায় প্রাণীজগতকে কেন ও কীভাবে সংরক্ষণ করব আমরা, তার প্রেক্ষাপট নির্মাণ করা হয়েছে সচেতনভাবেই। প্রকৃতি ও প্রাণকে একছত্রে বাঁধা এই বই যেকোনো ভ্রমণপিপাসু ও উৎসাহী পাঠকের সংগ্রহে রাখার মত।

হোমাগ্নি ঘোষের প্রতিকৃতি

লেখক

হোমাগ্নি ঘোষ

জন্ম কলকাতায় হলেও লেখকের জীবনের দীর্ঘ সময় কেটেছে উত্তরবঙ্গের চা বাগানে। তাই ছোট থেকেই প্রকৃতির সাহচর্যে তাঁর বড় হওয়া। বাবার হাত ধরে একদম ছোটবেলা থেকেই পাহাড় আর জঙ্গলের প্রতি লেখকের তীব্র আকর্ষণ। রহড়া ভিসি কলেজ থেকে প্রাণীবিদ্যায় সম্মানিত স্নাতক। প্রেসিডেন্সি কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতকোত্তর। প্রায় ১৭ বছর ধরে হিমালয়ের বহু দুর্গম জায়গায় ট্রেক করেছেন এবং করছেন। ভারতের বিভিন্ন অরণ্য ঘুরেছেন, দেখেছেন বন্যজীবনের বৈচিত্র্যময় গতিপ্রকৃতি। সদ্য আফ্রিকার বন্যজীবনের সাথে পরিচয় ঘটেছে দীর্ঘ ১৪ দিনের যাত্রাপথে। ইতিপূর্বে লেখকের প্রকাশিত তিনটি বই—‘কমরেড যখন হিমালয়’, ‘হিমালয় তুষার থেকে সবুজে’, ‘দার্জিলিং এর চিঠি’।

সব কাজ দেখুন →