অদিতি রায়ের প্রতিকৃতি

অদিতি রায়

অদিতি রায়। জন্ম ১ মে, ১৯৯৭, বারুইপুরে। ঠাকুরদা বলরাম রায় ছিলেন লেখক। তাঁকে চোখে না দেখলেও বাড়ির সাহিত্যিক পরিমণ্ডলে অদিতির কবিতা লেখা শুরু হয় পাঁচবছর বয়স থেকে। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বর্তমানে তিনি সেখানেই গবেষণারত। স্নাতক স্তরে গোল্ড মেডালিস্ট অদিতির লেখালেখি বিভিন্ন লিট্ল ম্যাগাজিন ছাড়াও ‘এই সময়’, ‘দেশ’, ‘আনন্দমেলা’, ‘মাসিক কৃত্তিবাস’-এ প্রকাশিত হয়েছে।

১টি লেখা
শেয়ার করুন

তার লেখা

ব্রহ্মকাল প্রচ্ছদসমান্তর · সংখ্যা ১

কবিতা ও ছড়া

ব্রহ্মকাল

ব্রহ্মকাল—যেখানে ভোরের রোদ এসে খোলে অন্তরের জানলা, শিউলির ঝরে-পড়া হাসিতে জেগে ওঠে বহু দূরের কোনো আদিম সুর। টগরের শুভ্রতা থেকে রঙ্গনের লালিমা―নিমপাতার গাঢ় সবুজে কবি ছুঁয়ে দেখেন হারিয়ে যাওয়া মধুর বিষাদ এবং জীবনের গভীরে ঘুমিয়ে থাকা অনন্ত শিকড়। সময় এখানে কেবল বয়ে যায় না—সে ফিরে আসে স্মৃতির পথ ধরে, ছুঁয়ে দেয় জন্মের আদিম আলো, আর বর্তমানের বুকের ভিতর খুলে দেয় এক চিরন্তন দুয়ার। ‘ব্রহ্মকাল’ সেই অনির্বচনীয় মুহূর্তের কবিতা।

অদিতি রায়১ মিনিট