প্যারালালParallelহোম
সমান্তরপ্রেসঅন্যপাতাযোগাযোগ

আপনার লেখা পাঠান

গল্প, কবিতা, প্রবন্ধ — প্যারালাল নতুন কণ্ঠস্বরের অপেক্ষায়।

সমান্তরে পাঠানঅন্যপাতায় পাঠান
প্যারালাল

সময়ের✦সমান্তরালে...

যোগাযোগ

  • [email protected]
  • +91 90023 14842
  • হোয়াটসঅ্যাপ
  • যোগাযোগ ফর্ম →

এক নজরে

  • সব লেখা
  • সম্পাদকের পছন্দ
  • লেখক
  • পুরাতনী

দপ্তর

  • প্যারালালের কথা
  • বিজ্ঞপ্তি
সমান্তরই-পত্রিকাপ্রেসবই প্রকাশনাঅন্যপাতাব্লগজিন

© ২০২৬ প্যারালাল। সর্বস্বত্ব সংরক্ষিত।·গোপনীয়তা নীতি·ব্যবহারের শর্তাবলী

✦ডিজাইন ও ডেভেলপমেন্ট — রাফি আহমেদ লস্কর

অধুনা প্রকাশিত

সব লেখা

প্রকাশের ক্রম অনুযায়ী সমান্তর ও অন্যপাতায় সদ্য প্রকাশিত লেখাগুলো এখানে একত্রে দেখুন।

উপ-ধারা অনুযায়ী ফিল্টার করুন

ট্যাগ

৩৮টি লেখা

একটি সংক্ষিপ্ত পদ্য-ভ্রমণকথা।সমান্তর · সংখ্যা ২

কবিতা ও ছড়া

উইকএন্ড ট্যুর

শুক্রবারেই শ্যামলালের প্ল্যান, টুক করে ট্যুর! একদিনের ছুটিতে হাওয়াবদলের সাধ নিয়ে সপরিবারে বেরিয়ে পড়া। তারপর ট্রেনের সিট, হোটেলের বন্দোবস্ত, গাড়ির জোগাড়, গিন্নির ফরমান আর ফর্দ সামলাতে সামলাতে প্রকৃতি দর্শনের সুযোগটুকুও গেল ফসকে। পকেট হল হালকা, অভিজ্ঞতার ঝুলি হল ভারী! সব মিলিয়ে, এইভাবেই শেষ হল শ্যামলালের উইকএন্ড ট্যুর।

তন্ময় সিংহ মহাপাত্র৫ নভে·২ মিনিট
কেওনঝড়ের প্রতিটি জলপ্রপাতের পেছনে রয়েছে প্রকৃতির বিস্ময়, প্রাচীন কিংবদন্তি আর ইতিহাসের কত অজানা কাহিনি!অন্যপাতা

ভ্রমণকাহিনি

প্রাচীন কিংবদন্তী, জংলা পাহাড় আর শত ঝরনার জল

পান্না-সবুজ অরণ্যের বুক চিরে রুপোলি জলধারার অবিরাম নৃত্য, পাহাড়ের গায়ে মেঘের ওড়াউড়ি, ভেজা পাথরে রামধনুর রঙিন ছোঁয়া—কেওনঝড় যেন প্রকৃতির নিজস্ব ক্যানভাস। সেই সৌন্দর্যের পরতে পরতে মিশে আছে পুরাণের ছায়া, আদিবাসী ঐতিহ্য আর হারিয়ে যেতে বসা এক আদিম পৃথিবীর দীর্ঘশ্বাস।

অদিতি ব্যানার্জী৫ নভে·১২ মিনিট
বিজ্ঞানের নামে ভয়ংকর অপরাধ, নাকি বিশ্বজয়ের গোপন ব্লু-প্রিন্ট?সমান্তর · সংখ্যা ২

বিজ্ঞান

মনোরোগের ধূসরতায়: চতুর্থ পর্ব

যদি মানুষের চেতনাই হয়ে ওঠে যুদ্ধের গোপন মারণাস্ত্র! নাৎসি বিজ্ঞানীদের গোপন পুনর্বাসন, জাপানের নৃশংস জীবাণুযুদ্ধ, আর মানুষের মনকে বশে আনতে সিআইএ-র কুখ্যাত গোপন প্রকল্প ‘MK-Ultra’! এলএসডি-র যথেচ্ছ প্রয়োগ থেকে শুরু করে যুদ্ধের বন্দীদের ওপর মারাত্মক রাসায়নিক পরীক্ষা—রাজনীতি আর ক্ষমতার নোংরা খেলায় কীভাবে সাধারণ মানুষের মনকে কব্জা করা হয়েছিল? কেন বিটনিক-হিপি বিদ্রোহের মতো গণ-আন্দোলনকে নেশার সাগরে ডুবিয়ে দেওয়া হলো? যে কোনো রাজনৈতিক থ্রিলারকে হার মানানো এক অবিশ্বাস্য ইতিহাসের সাক্ষী হতে পড়ুন চতুর্থ পর্ব—‘মগজধোলাই রাজনীতির থ্রিলার’।

দেবাশিস মুখোপাধ্যায়৫ নভে·১৬ মিনিট
বিষ্ণুপুরের তিনশো বছরের পুরোনো বাড়িতে একাকী কর্নেল শশাঙ্কবাবুর শোবার ঘরের মাঝখান দিয়ে বয়ে চলা এক জীবন্ত নদীর আশ্চর্য গল্প।সমান্তর · সংখ্যা ২

গল্পস্বল্প

কর্নেলের ঘরে যে নদীটা থাকত

বিষ্ণুপুরের তিনশো বছরের পুরোনো বাড়িতে একাকী কর্নেল শশাঙ্কবাবুর শোবার ঘরের মাঝখান দিয়ে বয়ে যেত এক জীবন্ত নদী। সেই নদীই ছিল তাঁর নিঃসঙ্গ জীবনের আশ্রয়। কিন্তু এক জন্মদিনে নদী তাঁর অতীতকে বুকে নিয়ে মিলিয়ে গেলে স্তব্ধ হয়ে যায় কর্নেলের ঘর। হারানো নদীটকে ফিরে পাওয়ার তীব্র জেদে শুরু হয় খনন।

সত্যসাধন মণ্ডল১ নভে·৪ মিনিট
সিগমুন্ড ফ্রয়েড—এক মহান মনস্তাত্ত্বিক, নাকি মানব ইতিহাসের অন্যতম চতুর গল্পকার?সমান্তর · সংখ্যা ২

বিজ্ঞান

মনোরোগের ধূসরতায়: তৃতীয় পর্ব

সিগমুন্ড ফ্রয়েড কি একজন মহান মনস্তাত্ত্বিক, নাকি এক চতুর গল্পকার? অবচেতন মন, যৌন অবদমন আর মনঃসমীক্ষণ—যাঁর তত্ত্বে একসময় বুঁদ হয়েছিল গোটা বিশ্ব, তাঁর গবেষণার পেছনে কতটা বিজ্ঞান আর কতটা সাজানো রূপকথা? কোকেন আসক্তি থেকে শুরু করে নিজের ব্যর্থ চিকিৎসা ও রোগীদের আসল পরিণতি লুকিয়ে রাখার পরও কীভাবে একনায়কের মতো নিজের তত্ত্বকে শতাব্দীর সেরা চিকিৎসা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন ফ্রয়েড? মনোবিশ্লেষণের সেই জাদুকরী ছদ্মবেশ নিয়ে তৃতীয় পর্ব—‘ফ্রয়েডের বৈজ্ঞানিক রূপকথা’।

দেবাশিস মুখোপাধ্যায়১ নভে·১৩ মিনিট
সম্পাদকীয় প্রচ্ছদসমান্তর · সংখ্যা ১

সম্পাদকীয়

সম্পাদকীয়

“কম্পিউটার, ই-মেল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করা নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু আমরা এখন এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে মানুষকেও হ্যাক করা সম্ভব।” ‘উই আর বিকামিং হ্যাকেবল অ্যানিমেলস’—হাড়হিম করে দেওয়া এক বাস্তবতার কথা আমাদের বলেছেন হারারি।

সসমান্তর সম্পাদক৩১ অক্টো·৪ মিনিট
কাগজের মতো সহজে ছিঁড়ে যাওয়া সম্পর্কের ভিড়ে, বুকের ভেতরে সামান্য কাপড় বাঁচিয়ে রাখার এক মায়াবী আখ্যান ‘বোতাম’।সমান্তর · সংখ্যা ১

গল্পস্বল্প

বোতাম

সবকিছু যখন এক ক্লিকে বদলে যায়, তখন কিছু মানুষ নিঃশব্দে পাহারা দেয় তাদের চিরপুরাতন বিশ্বাস। সুতো আর মায়া দিয়ে পার্বতীদি কী বুনে চলেছেন দিনরাত? কাগজের মতো সহজে ছিঁড়ে যাওয়া সম্পর্কের ভিড়ে, বুকের ভেতরে সামান্য কাপড় বাঁচিয়ে রাখার এক মায়াবী আখ্যান ‘বোতাম’।

সত্যসাধন মণ্ডল২৯ অক্টো·২ মিনিট
১৮৪৫ সালে লিখিত বিকল্প ইতিহাস। এক ভবিষ্যতের উড়িষ্যা, ব্রিটিশ সাম্রাজ্যের শৃঙ্খল ভেঙে স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হবে।সমান্তর · সংখ্যা ১

পুরাতনী

ওড়িশা প্রজাতন্ত্র—বিংশ শতাব্দীর ইতিবৃত্তের এক বিস্মৃত পৃষ্ঠা: দ্বিতীয় পর্ব

১৮৪৫ সালে লেখা ১৯২৫ সালের এক কাহিনি। এক বিকল্প ইতিহাস। বিদ্রোহের গল্প। এক ভবিষ্যতের উড়িষ্যার গল্প। যে উড়িষ্যা একদিন ব্রিটিশ সাম্রাজ্যের শৃঙ্খল ভেঙে স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হবে। কিন্তু সেই স্বাধীনতার পথ মসৃণ নয়; তার ভিতর লুকিয়ে আছে অরণ্যের গভীরে জমে থাকা ক্ষোভ, হারিয়ে যাওয়া স্বাধীনতার স্মৃতি এবং পাহাড়ি মানুষের অদম্য আত্মমর্যাদা। শশীচন্দ্র দত্তের এই কল্প-ভবিষ্যতের কাহিনি যেন উনিশ শতকের ঔপনিবেশিক বাস্তবতার এক প্রতিবিম্ব; স্বাধীনতার স্বপ্ন কীভাবে প্রতিরোধের ভাষা খুঁজে পায়, তার এক রোমাঞ্চকর আখ্যান।

অনুবাদ: মেঘা সিনহা২৯ অক্টো·১২ মিনিট
অপরাধবিজ্ঞানের আলোয় মানবমনের শীতলতম অন্ধকার গহ্বরে এক রোমহর্ষক যাত্রা।অন্যপাতা · সিরিয়াল কিলার

বিজ্ঞান

সিরিয়াল কিলার—অন্ধকারের আড়ালে: তৃতীয় পর্ব

নিথর দেহের পাশে ছড়িয়ে থাকা কবিতার বিষাদ, আর নিশুতি কলকাতার অলিগলিতে ভারী পাথরের নিস্তব্ধ পদধ্বনি—পর্দার রোমাঞ্চ যখন সেলুলয়েড চিরে বাস্তবের মাটিতে আছড়ে পড়ে, তখন বুকের ভেতর রক্ত হিম না হয়ে উপায় থাকে কি? কিন্তু কারা এই রক্তলিপ্সু সিরিয়াল কিলার? এদের জন্ম কি জিনের খেয়ালে, নাকি সমাজের পাতা কোনো চোরা ফাঁদই দায়ী? আপনার পাশের ফ্ল্যাটের যে মানুষটি রোজ সকালে মিষ্টি হেসে আপনাকে শুভেচ্ছা জানান, রাতের অন্ধকারে তিনি কি মুখোশ খুলে বের করে আনেন কোনো আদিম শিকারিকে? ‘বাইশে শ্রাবণ’-এর উন্মাদ কবি থেকে কলকাতার ত্রাস ‘স্টোনম্যান’—অপরাধবিজ্ঞানের আলোয় মানবমনের শীতলতম অন্ধকার গহ্বরে এক রোমহর্ষক যাত্রা।

নার্গিস খাতুন২৮ অক্টো·৬ মিনিট
রোগ নিরাময়, নাকি আধুনিক বিজ্ঞানের পোশাকে আদিম বর্বরতা?সমান্তর · সংখ্যা ১

বিজ্ঞান

মনোরোগের ধূসরতায়: দ্বিতীয় পর্ব

রোগ নিরাময়, নাকি আধুনিক বিজ্ঞানের পোশাকে আদিম বর্বরতা? কখনো পেটের নাড়িভুঁড়ি কেটে বাদ দেওয়া, কখনো মস্তিষ্কের ফ্রন্টাল লোব খুবলে নিয়ে রোগীকে জড়ভরত বানিয়ে দেওয়া, আবার কখনো ম্যালেরিয়ার জীবাণু বা ইনসুলিনের মারণ কোমা দিয়ে তথাকথিত ‘চিকিৎসা’! এমনকি এই মারাত্মক লোবোটমির জন্য জুটেছিল নোবেল পুরস্কারও। চিকিৎসকদের অন্ধ অহংকার আর অসহায় পরিবারের আর্তি কীভাবে মানসিক রোগীদের ঠেলে দিয়েছিল এক জীবন্ত নরকে? মনোরোগ চিকিৎসার আদিপর্বের চাঞ্চল্যকর ইতিহাস জানুন দ্বিতীয় পর্বে—‘মনোচিকিৎসার আদিপর্ব: বিজ্ঞানের আড়ালে’।

দেবাশিস মুখোপাধ্যায়২৭ অক্টো·১১ মিনিট
আধুনিক জীবনের ইঁদুরদৌড়ে একে একে হারিয়ে যায় কাজ, সম্পর্ক, বন্ধুত্ব, এমনকি নিজের কাছে ফেরার পথটুকুও।সমান্তর · সংখ্যা ১

গল্প

যে ঘরে কেউ ফেরে না

আধুনিক জীবনের ইঁদুরদৌড়ে একে একে হারিয়ে যায় কাজ, সম্পর্ক, বন্ধুত্ব, এমনকি নিজের কাছে ফেরার পথটুকুও। আদিত্যের নিঃসঙ্গ ভাড়াবাড়ি হয়ে ওঠে এক বিপর্যস্ত অন্তর্জগতের প্রতিচ্ছবি।

বাপ্পাদিত্য২১ অক্টো·১২ মিনিট
শহরের আগুন, ধোঁয়া আর ইগোর তীব্রতা থেকে দূরে এক অন্য জগতের আখ্যান ‘মায়ের মুখ’।সমান্তর · সংখ্যা ১

কবিতা ও ছড়া

মায়ের মুখ

শহরের আগুন, ধোঁয়া আর ইগোর তীব্রতা থেকে দূরে এক অন্য জগতের আখ্যান ‘মায়ের মুখ’। মদ্যপানের আসর, শরতের ফাজলামি, শরীরী আকাঙ্ক্ষা আর সামান্য মুড়ি-ঘুগনির গন্ধে মিশে থাকে জীবনের নির্মম বাস্তব। রেস্তোরাঁর এঁটো প্লেট ধোয়া অপ্রাপ্তবয়স্ক ছেলেটির উপার্জন যখন মায়ের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতিতে বাঁধা পড়ে, তখন সমস্ত বিশৃঙ্খলার ভিতরেও জেগে ওঠে মাতৃমুখের চিরন্তন আরাধনা।

শোভন২১ অক্টো·২ মিনিট