প্যারালালParallelহোম
সমান্তরপ্রেসঅন্যপাতাযোগাযোগ

আপনার লেখা পাঠান

গল্প, কবিতা, প্রবন্ধ — প্যারালাল নতুন কণ্ঠস্বরের অপেক্ষায়।

সমান্তরে পাঠানঅন্যপাতায় পাঠান
প্যারালাল

সময়ের✦সমান্তরালে...

যোগাযোগ

  • [email protected]
  • +91 90023 14842
  • হোয়াটসঅ্যাপ
  • যোগাযোগ ফর্ম →

এক নজরে

  • সব লেখা
  • সম্পাদকের পছন্দ
  • লেখক
  • পুরাতনী

দপ্তর

  • প্যারালালের কথা
  • বিজ্ঞপ্তি
সমান্তরই-পত্রিকাপ্রেসবই প্রকাশনাঅন্যপাতাব্লগজিন

© ২০২৬ প্যারালাল। সর্বস্বত্ব সংরক্ষিত।·গোপনীয়তা নীতি·ব্যবহারের শর্তাবলী

✦ডিজাইন ও ডেভেলপমেন্ট — রাফি আহমেদ লস্কর

নির্বাচিত

সম্পাদকের দৃষ্টিকোণ

বিভিন্ন সংখ্যা ও বিভাগ থেকে সম্পাদকদের বেছে নেওয়া লেখা।

ট্যাগ

৪টি লেখা

১৮৪৫ সালে লিখিত বিকল্প ইতিহাস। এক ভবিষ্যতের উড়িষ্যা, ব্রিটিশ সাম্রাজ্যের শৃঙ্খল ভেঙে স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হবে।সমান্তর · সংখ্যা ১

পুরাতনী

ওড়িশা প্রজাতন্ত্র—বিংশ শতাব্দীর ইতিবৃত্তের এক বিস্মৃত পৃষ্ঠা: প্রথম পর্ব

১৮৪৫ সালে লেখা ১৯২৫ সালের এক কাহিনি। এক বিকল্প ইতিহাস। বিদ্রোহের গল্প। এক ভবিষ্যতের উড়িষ্যার গল্প। যে উড়িষ্যা একদিন ব্রিটিশ সাম্রাজ্যের শৃঙ্খল ভেঙে স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হবে। কিন্তু সেই স্বাধীনতার পথ মসৃণ নয়; তার ভিতর লুকিয়ে আছে অরণ্যের গভীরে জমে থাকা ক্ষোভ, হারিয়ে যাওয়া স্বাধীনতার স্মৃতি এবং পাহাড়ি মানুষের অদম্য আত্মমর্যাদা। শশীচন্দ্র দত্তের এই কল্প-ভবিষ্যতের কাহিনি যেন উনিশ শতকের ঔপনিবেশিক বাস্তবতার এক প্রতিবিম্ব; স্বাধীনতার স্বপ্ন কীভাবে প্রতিরোধের ভাষা খুঁজে পায়, তার এক রোমাঞ্চকর আখ্যান।

অনুবাদ: মেঘা সিনহা২০ অক্টো·১৭ মিনিট
জ্ঞানবৃক্ষের ফল, নির্মল নিস্তব্ধতা, ভাঙা মন্দির এবং স্বর্গের ঠিকানা প্রচ্ছদঅন্যপাতা

ভ্রমণকাহিনি

জ্ঞানবৃক্ষের ফল, নির্মল নিস্তব্ধতা, ভাঙা মন্দির এবং স্বর্গের ঠিকানা

হেমন্তের মায়াবী রোদে মোড়া কাশ্মীর—যেখানে আপেল বাগানের মিষ্টি সুবাস আর জাফরানের খেত ছুঁয়ে বয়ে যায় হিমেল হাওয়া। ডাল লেকের বুকে শিকারায় ভেসে দূর পাহাড়ের গায়ে রঙের খেলা দেখা, পাহাড়ি আঁকাবাঁকা পথে পাইন-উইলোর ছায়া মাড়িয়ে দুধপাথরি বা সোনমার্গের নির্জন নিসর্গে হারিয়ে যাওয়া—এ যেন এক অলীক স্বপ্নের দেশ। শুধু প্রাকৃতিক শোভা নয়, এই উপত্যকার পরতে পরতে জড়িয়ে আছে শতাব্দী-প্রাচীন ইতিহাস আর স্থানীয় মানুষের হৃদয়স্পর্শী আতিথেয়তা।

অদিতি ব্যানার্জী১২ অক্টো·১১ মিনিট
মনোরোগের ইতিহাস, বিজ্ঞানের নির্মম পরীক্ষার পরিহাস, ফ্রয়েডীয় ফাঁকফোকর—মনোচিকিৎসা ও ওষুধ সাম্রাজ্যের হাড়হিম করা সত্যের উন্মোচন।সমান্তর · সংখ্যা ১

বিজ্ঞান

মনোরোগের ধূসরতায়: প্রথম পর্ব

আমরা কি সত্যিই অসুস্থ, নাকি আমাদের রোগী বানানো হচ্ছে? বিশ্বজুড়ে মানসিক রোগের রমরমা—কিন্তু এই ‘মহামারী’ কি বাস্তব, নাকি করপোরেট মুনাফার কারসাজিতে বানানো এক অবাস্তব আখ্যান? জীবনের তুচ্ছাতিতুচ্ছ দ্বন্দ্ব-জটিলতা কি শিশুর চঞ্চলতা—অস্বাভাবিক? নাকি নেহাৎ ওষুধ কোম্পানির খদ্দের ধরার ফাঁদ। যে বিজ্ঞানের এখনও কোনো জৈব-রাসায়নিক মাপকাঠিই নেই, তা কীভাবে নিয়ন্ত্রণ করছে একটা বিরাট বাজার? শুরু হলো দেবাশিস মুখোপাধ্যায়ের অনুসন্ধিৎসু সত্যান্বেষণ—‘মনোরোগের ধূসরতায়’! মনোরোগের ইতিহাস আর তার অন্ধকার, বিজ্ঞানের নির্মম পরীক্ষা-নিরীক্ষার পরিহাস, ফ্রয়েডীয় ফাঁকফোকর, স্নায়ুযুদ্ধ অথবা সি.আই.এ-র ষড়যন্ত্র—মনোচিকিৎসা ও ওষুধ সাম্রাজ্যের হাড়হিম করা রোমাঞ্চকর সত্য উন্মোচিত হতে চলেছে এই ধারাবাহিকের আঠারোটি পর্ব! আজ প্রথম পর্ব ‘সঙ্কটের স্বরূপ’।

দেবাশিস মুখোপাধ্যায়১১ অক্টো·১৫ মিনিট
জয়নাগের বপ্পঘোষবাট তাম্রশাসন: একটি বিতর্কিত অবস্থানের প্রেক্ষাপটে প্রচ্ছদসমান্তর · সংখ্যা ১

গবেষণামূলক প্রবন্ধ

জয়নাগের বপ্পঘোষবাট তাম্রশাসন: একটি বিতর্কিত অবস্থানের প্রেক্ষাপটে

দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমা ব্লকের মলয়া গ্রাম থেকে প্রাপ্ত মহারাজ জয়নাগের বিতর্কিত তাম্রশাসনকে কেন্দ্র করে এই গবেষণামূলক প্রবন্ধে উন্মোচিত হয়েছে সুন্দরবনের প্রাচীন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাচীন নদীপথ, তাম্রশাসনের বিবরণ ও ক্ষেত্রসমীক্ষার সূত্র ধরে লেখক অনুসন্ধান করেছেন বপ্পঘোষবাটের সম্ভাব্য অবস্থান, সমকালীন প্রশাসনিক কাঠামো এবং উপকূলীয় বাংলায় ব্রাহ্মণ্য সমাজের বিকাশ। ইতিহাসের প্রচলিত ব্যাখ্যাকে প্রশ্ন করে এই অনুসন্ধান তুলে ধরে দক্ষিণবঙ্গের অতীত পুনর্বিবেচনার নতুন সম্ভাবনা।

দেবীশঙ্কর মিদ্যা১১ অক্টো·৩২ মিনিট