
ডারউইনের বিবর্তন তত্ত্ব মৌলবাদীদের চক্ষুশূল কেন?
ISBN: 978-81-958730-4-3
বইটির সম্পর্কে
বাংলাদেশ এবং ভারত—এই দুই দেশেই বেশ কিছু কাল থেকে ডারউইনের বিবর্তনবাদকে ভ্রান্ত তত্ত্ব দাবি করে স্কুল সিলেবাস থেকে তুলে দেবার জন্য তোড়জোর চলছিল। হিন্দু এবং ইসলামি গোঁড়া মৌলবাদীদের মধ্যে এই একটি ব্যাপারে ভারি মিল। এদের গলায় ডারউইনের তত্ত্বের বিরুদ্ধে গুরুগম্ভীর আওয়াজ শোনা যায়। ডারউইনের তত্ত্ব সঠিক নয়। কেন না, বানর থেকে মানুষের উদ্ভব হতে এদের মামা, কাকা, দাদু, দিদারা কেউ দেখেনি। এই যুক্তিতে অনেকেই বলে যাচ্ছিলেন, ডারউইনের এত বড়ো একটা ভুল তত্ত্ব আর পাঠক্রমে রাখা সমীচীন নয়। দেখেনি যখন, তখন একে আর সঠিক বলা যায় কী করে।

লেখক
অশোক মুখোপাধ্যায়
অশোক মুখোপাধ্যায় (১৯৫৪-) দীর্ঘদিনের একজন মার্ক্সবাদী সার্বক্ষণিক কর্মী (১৯৭০-২০০৭)। সক্রিয় রাজনীতির মঞ্চ ছেড়ে সরে এসে এখন তিনি বিজ্ঞান আন্দোলন ও মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত এবং সেই সঙ্গে মার্ক্সীয় দর্শনের ভিত্তিতে বিজ্ঞানের ইতিহাস সমাজতত্ত্ব ও দর্শনের উপর পড়াশুনা ও অপ্রাতিষ্ঠানিক গবেষণায় মগ্ন। বিভিন্ন বাংলা ও ইংরাজি পত্রপত্রিকা এবং পোর্টালে তিনি নিয়মিত লেখালেখি করেন।
সব কাজ দেখুন →


