প্যারালালের একটি পরিসর
প্রেসঅন্যপাতাযোগাযোগ
সমান্তর
পত্রসূচনা
সংখ্যালেখকসূচি
উদ্দেশ্য ও পরিধি

সমান্তরে লেখা পাঠান

পরের সংখ্যার জন্য আপনার গল্প, কবিতা বা প্রবন্ধ পাঠান।

পাণ্ডুলিপি জমা দিন
প্যারালাল

সময়ের✦সমান্তরালে...

যোগাযোগ

  • [email protected]
  • +91 90023 14842
  • হোয়াটসঅ্যাপ
  • যোগাযোগ ফর্ম →

সমান্তর

  • সব লেখা
  • ধারাবাহিক
  • লেখার রীতি-নীতি
  • পাণ্ডুলিপি নির্মাণশৈলী
  • পর্যালোচনা প্রক্রিয়া

দপ্তর

  • প্যারালালের কথা
  • বিজ্ঞপ্তি
সমান্তরই-পত্রিকাপ্রেসবই প্রকাশনাঅন্যপাতাব্লগজিন

© ২০২৬ প্যারালাল। সর্বস্বত্ব সংরক্ষিত।·গোপনীয়তা নীতি·ব্যবহারের শর্তাবলী

✦ডিজাইন ও ডেভেলপমেন্ট — রাফি আহমেদ লস্কর

বিষয়

কবিতা ও ছড়া

কবিতা, ছড়া ও পদ্যধর্মী রচনা

উপ-ধারা অনুযায়ী ফিল্টার করুন

ট্যাগ

৭টি লেখা

একটি সংক্ষিপ্ত পদ্য-ভ্রমণকথা।সংখ্যা ২

কবিতা ও ছড়া

উইকএন্ড ট্যুর

শুক্রবারেই শ্যামলালের প্ল্যান, টুক করে ট্যুর! একদিনের ছুটিতে হাওয়াবদলের সাধ নিয়ে সপরিবারে বেরিয়ে পড়া। তারপর ট্রেনের সিট, হোটেলের বন্দোবস্ত, গাড়ির জোগাড়, গিন্নির ফরমান আর ফর্দ সামলাতে সামলাতে প্রকৃতি দর্শনের সুযোগটুকুও গেল ফসকে। পকেট হল হালকা, অভিজ্ঞতার ঝুলি হল ভারী! সব মিলিয়ে, এইভাবেই শেষ হল শ্যামলালের উইকএন্ড ট্যুর।

তন্ময় সিংহ মহাপাত্র৫ নভে·২ মিনিট
শহরের আগুন, ধোঁয়া আর ইগোর তীব্রতা থেকে দূরে এক অন্য জগতের আখ্যান ‘মায়ের মুখ’।সংখ্যা ১

কবিতা ও ছড়া

মায়ের মুখ

শহরের আগুন, ধোঁয়া আর ইগোর তীব্রতা থেকে দূরে এক অন্য জগতের আখ্যান ‘মায়ের মুখ’। মদ্যপানের আসর, শরতের ফাজলামি, শরীরী আকাঙ্ক্ষা আর সামান্য মুড়ি-ঘুগনির গন্ধে মিশে থাকে জীবনের নির্মম বাস্তব। রেস্তোরাঁর এঁটো প্লেট ধোয়া অপ্রাপ্তবয়স্ক ছেলেটির উপার্জন যখন মায়ের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতিতে বাঁধা পড়ে, তখন সমস্ত বিশৃঙ্খলার ভিতরেও জেগে ওঠে মাতৃমুখের চিরন্তন আরাধনা।

শোভন২১ অক্টো·২ মিনিট
মুক্তি খুঁজতে এসে ভালোবাসলাম সুন্দর তোমাকে—নদীজল, পাথর, পাখি, ফুল। ঝুমকা ফুটিয়াছে যেন কাহারো বক্ষ-শোভা, রত্নহার।সংখ্যা ১

কবিতা ও ছড়া

অট্টহাস

অট্টহাসের পথে হঠাৎ এক ভ্রমণ, যেখানে তীর্থযাত্রার চেয়েও গভীর হয়ে ওঠে অন্তরের খোঁজে ফেরা। সুফি-ফকিরের রহস্য, লটারির আশা আর এক নামহীন পথিকের মুক্তির তৃষ্ণা মিলেমিশে একাকার দক্ষিণডিহির মেঘভাঙা বৃষ্টিতে। সন্ন্যাসীর মরমী উপলব্ধি পেরিয়ে ফেরার পথে জন্ম নেয় এক চিরন্তন আর্তি—মুক্তি খুঁজতে এসে এ কোন সৌন্দর্যের বাঁধনে বাঁধা পড়ল অনিকেত হৃদয়?

রুদ্র কিংশুক২০ অক্টো·২ মিনিট
আত্মকথা ও অন্যান্য কবিতা প্রচ্ছদসংখ্যা ১

কবিতা ও ছড়া

আত্মকথা ও অন্যান্য কবিতা

হারিয়ে যাওয়া, থেকে যাওয়া এবং তাদের মাঝখানে জন্ম নেওয়া স্মৃতির এক অদৃশ্য ভূগোল কখনও শব্দে, কখনও স্বপ্নে, কখনও রাগে, কখনও দাগে—কবি খুঁজে ফেরেন। এখানে সৌন্দর্যের পাশে নিঃশব্দে বসে থাকে বিষণ্ণতা, আকাঙ্ক্ষার পাশে অনিবার্য দূরত্ব, আর শৈল্পিক সৌন্দর্যের আড়ালে উঁকি দেয় জীবনের ক্ষত। সে চলে যায় রেখে যায় ক্ষীণ অথচ গভীর কোনো চিহ্ন। হাঁসের চলে যাওয়া পথের মতো—দাগ মুছে যায়, অথচ কোনো একদিন সেই জলের বুকেই শালুক ফুটে ওঠে।

সত্যসাধন মণ্ডল১১ অক্টো·৩ মিনিট
দশ বছর পর প্রচ্ছদসংখ্যা ১

কবিতা ও ছড়া

দশ বছর পর

এই কবিতার কেন্দ্রে আছে ফিরে দেখা—কিন্তু সেই ফিরে দেখা কোনো নস্টালজিক আশ্রয় নয়। দশ বছর পর পরিচিত সাঁকো, পুকুর, বাড়ি, ঠিকানা—সবই বদলে গেছে; বদলে গেছে স্মৃতির ভেতরে থাকা ‘আমি’-টিও। পুরোনো জিনিসের জং, শূন্য বাটি, হারিয়ে যাওয়া বাড়ি আর অস্পষ্ট হাতের লেখার মধ্য দিয়ে কবি দেখান, সময় শুধু স্থানকে বদলায় না, আমাদের স্মৃতিকেও ধীরে ধীরে অপরিচিত করে তোলে। ফিরে এসে তাই চেনা পৃথিবীর সামনে দাঁড়িয়ে নিজেরই লেখা পড়তে না-পারা এক মানুষের অসহায় বিস্ময়—‛দশ বছর পর’ কবিতার মর্মে সেই গভীর বিচ্ছেদ।

তন্ময় ভট্টাচার্য১১ অক্টো·১ মিনিট
ব্রহ্মকাল প্রচ্ছদসংখ্যা ১

কবিতা ও ছড়া

ব্রহ্মকাল

ব্রহ্মকাল—যেখানে ভোরের রোদ এসে খোলে অন্তরের জানলা, শিউলির ঝরে-পড়া হাসিতে জেগে ওঠে বহু দূরের কোনো আদিম সুর। টগরের শুভ্রতা থেকে রঙ্গনের লালিমা―নিমপাতার গাঢ় সবুজে কবি ছুঁয়ে দেখেন হারিয়ে যাওয়া মধুর বিষাদ এবং জীবনের গভীরে ঘুমিয়ে থাকা অনন্ত শিকড়। সময় এখানে কেবল বয়ে যায় না—সে ফিরে আসে স্মৃতির পথ ধরে, ছুঁয়ে দেয় জন্মের আদিম আলো, আর বর্তমানের বুকের ভিতর খুলে দেয় এক চিরন্তন দুয়ার। ‘ব্রহ্মকাল’ সেই অনির্বচনীয় মুহূর্তের কবিতা।

অদিতি রায়১১ অক্টো·১ মিনিট
শ্রমণ প্রচ্ছদসংখ্যা ১

কবিতা ও ছড়া

শ্রমণ

ভেসে থাকতে থাকতে মানুষ একদিন জেনে যায়—জল আরও নানা জিনিসের পাশাপাশি স্মৃতিও বয়ে নিয়ে যায়। আর অপেক্ষার পাশে ভেসে থাকে কিছু অসমাপ্ত শিক্ষা, কিছু অনুচ্চারিত প্রেম। ‘শ্রমণ’ কবিতাটি সেই ভেসে থাকারই এক মৃদু, বিষণ্ণ পাঠ। যেখানে শিক্ষণ প্রেমের মতো—ধীরে আসে, স্পর্শ রেখে যায়, তারপর দূরে সরে যায়। সব শব্দের ওপারে থেকে যায় একটি অনুপস্থিতি। তার দীর্ঘ জলরেখা―স্মৃতি, বিচ্ছেদ, অপেক্ষা ও ভালোবাসার এক অন্তহীন ভাসান।

ব্রতীন সরকার১১ অক্টো·১ মিনিট