প্যারালালের একটি পরিসর
প্রেসঅন্যপাতাযোগাযোগ
সমান্তর
সমান্তর
সংখ্যালেখকসূচী
উদ্দেশ্য ও পরিধি
প্যারালাল

সময়ের✦সমান্তরালে...

যোগাযোগ

  • [email protected]
  • +91 90023 14842
  • হোয়াটসঅ্যাপ
  • যোগাযোগ ফর্ম →

সমান্তর

  • সংখ্যা
  • পরিচিতি
  • সম্পাদকের দপ্তর
  • লেখকদের জন্য
  • নীতি

দপ্তর

  • পত্রসূচনা
  • নিয়মকানুন
  • লেখা পাঠাতে চাইলে

© ২০২৬ প্যারালাল। সর্বস্বত্ব সংরক্ষিত।·গোপনীয়তা নীতি·ব্যবহারের শর্তাবলী

✦ডিজাইন ও ডেভেলপমেন্ট — রাফি আহমেদ লস্কর

সমান্তর

উদ্দেশ্য ও পরিধি

সূচিপত্র
  1. উদ্দেশ্য
  2. পরিধি
  3. বিষয়-পরিধি

সূচিপত্র

  1. উদ্দেশ্য
  2. পরিধি
  3. বিষয়-পরিধি
লেখার আকার

উদ্দেশ্য

“গল্প কবিতা নাটক নিয়ে বাংলা সাহিত্যের পনেরো-আনা আয়োজন। অর্থাৎ ভোজের আয়োজন, শক্তির আয়োজন নয়।” (শিক্ষার বিকিরণ, রবীন্দ্রনাথ ঠাকুর)

সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, পরিবেশ—ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে চিন্তা, গবেষণা ও সৃজনশীলতার এক যৌথ পরিসর নির্মাণের প্রয়াস ‘সমান্তর’। এটি প্যারালাল প্রেস কর্তৃক প্রকাশিত একটি আন্তর্জালিক পত্রিকা। এই পত্রিকায় শুধুমাত্র বাংলা ভাষায় রচিত লেখাই প্রকাশিত হয়ে থাকে। এই পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ বিশেষজ্ঞদের দ্বারা পর্যালোচিত (Peer-reviewed) এবং এখানে গবেষণামূলক প্রবন্ধের পাশাপাশি সৃজনশীল সাহিত্যও সমান গুরুত্ব-সহ প্রকাশিত হয়। মানুষ, সমাজ, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে নানান তাত্ত্বিক-দার্শনিক চিন্তা, সমালোচনা, বিতর্ক এবং মৌলিক গবেষণার পাশাপাশি বাংলা ভাষায় উচ্চমানের সাহিত্যচর্চার একটি মুক্তাঞ্চল গড়ে তোলাই ‘সমান্তর’-এর লক্ষ্য। আমাদের দৃষ্টিভঙ্গিতে, জ্ঞানচর্চা ও সাহিত্যচর্চা পরস্পরের পরিপূরক।

বাংলা ভাষায় রচিত বিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূবিজ্ঞান, সমাজবিদ্যা, পরিবেশ, সাহিত্য-সংস্কৃতি বিষয়ক বিশ্লেষণধর্মী ও ব্যাখ্যামূলক প্রবন্ধ প্রকাশে আন্তরিকভাবে আমরা উৎসাহী। বিজ্ঞানের প্রবন্ধগুলি সাধারণ পাঠকের কথা মাথায় রেখে লেখা হতে পারে; এর পাশাপাশি সমাজবিদ্যা ও সাহিত্য-সংস্কৃতি বিষয়ক প্রবন্ধগুলি গবেষণাধর্মীও হতে পারে।

‘সমান্তর’ বাংলা ভাষায় দায়িত্বশীল, যুক্তিনিষ্ঠ ও মুক্তবুদ্ধির জ্ঞানচর্চা এবং সাহিত্যচর্চার এক বহুস্বর-পরিসর গড়ে তুলতে চায়। প্রাতিষ্ঠানিক বিদ্যাচর্চার গণ্ডীর বাইরে বিজ্ঞান, পরিবেশ ও সংস্কৃতিচর্চার একটি সাধারণ পরিসর গড়ে তুলতে চায় ‘সমান্তর’, ‘পোস্ট-ট্রুথ’-এর যুগে ভাইরাল গুজবচর্চার বিপরীতে দাঁড়িয়ে তথ্য-যুক্তি-তত্ত্বের একটি শাণিত বিকল্প গড়ে তুলতে চায় ‘সমান্তর’। সমান্তরের প্রকাশক প্যারালাল প্রেস মৌলিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল প্রকাশনা-চর্চায় বিশ্বাসী।

পরিধি

চিত্রনাট্য এবং নাট্যসাহিত্য তো আসলে রচিত হয় ‘পারফর্মিং আর্ট’ বা ‘পরিবেশনশিল্প’-এর জন্য, যাকে বলে ‘আনুষ্ঠানিক শিল্পকলা’; সুতরাং এই দুই ধারার নতুন রচনা ‘সমান্তর’-এ আপাতত প্রকাশ করা হয় না। তবে এর বাইরে সাহিত্যের প্রায় সব সংরূপের জন্যই পত্রিকার দ্বার উন্মুক্ত। উপন্যাস, উপন্যাসিকা, বড়োগল্প, ছোটগল্প, ছোট্টগল্প/ অনুগল্প/ গল্পস্বল্প, কবিতা, ছড়া, প্যারডি, রঙ্গব্যঙ্গমূলক রচনা, ভ্রমণকথা, প্রবন্ধ—‘সমান্তর’-এর বিষয়-পরিসর অত্যন্ত বিস্তৃত।

প্রবন্ধ বিভাগকে আমরা দুটি ভাগে বিন্যস্ত করেছি। প্রথমত, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, দর্শন, প্রত্নতত্ত্ব, সমাজতত্ত্ব, বিজ্ঞান, ভূবিজ্ঞান ও পরিবেশবিষয়ক সহজবোধ্য, আলোচনামূলক ও সাধারণ পাঠকের উপযোগী প্রবন্ধ। এই ধরনের রচনায় অপ্রয়োজনীয় প্রতীক, গাণিতিক সমীকরণ ও দুর্বোধ্য পরিভাষার ব্যবহার যথাসম্ভব পরিহার করা বাঞ্ছনীয়।

দ্বিতীয়ত, গবেষণামূলক প্রবন্ধ। এই বিভাগে প্রাতিষ্ঠানিক গবেষণা-পদ্ধতি অনুসরণ করে রচিত প্রবন্ধ প্রকাশিত হবে। বর্তমানে মানববিদ্যা, মনোবিজ্ঞান, সমাজবিদ্যা, ভূবিজ্ঞান ও পরিবেশবিদ্যা-সংক্রান্ত গবেষণাপত্রই গ্রহণ করা হবে।

পত্রিকার ‘নিয়মিত বিভাগ’-এর অন্তর্ভুক্ত ‘অতি অল্প হইল’ শীর্ষক অংশটি পত্রিকার সম্পাদকীয়-তুল্য এবং ‘বড়ো খবর’ অংশটি সংবাদবিভাগের তুল্য। ‘অতি অল্প হইল’-তে সমসাময়িক নানা ঘটনা ও প্রবণতা সম্পর্কে সম্পাদকীয় পর্যবেক্ষণ প্রকাশিত হয়ে থাকে। যদিও ‘সমান্তর’ কোনো অর্থেই সংবাদপত্র নয় তবু সংবাদ বিশেষত যে-সংবাদ এড়িয়ে যাবার উপায় নেই, এড়ানো উচিতও নয়; টীকা-টিপ্পনী সহ সে খবরই পরিবেশিত হবে ‘বড়ো খবর’ বিভাগে। ধারাবাহিকভাবে যে রচনাগুলি প্রকাশিত হচ্ছে ‘ধারাবাহিক’ বিভাগটি তারই সংকলন। ‘আলোচনা’ অংশে প্রকাশিত হবে বিভিন্ন বিষয়ের আলোচনা বা রিভিয়্যু, যেমন—গ্রন্থসমালোচনা বা চলচ্চিত্রসমালোচনা। ‘পুরাতনী’-তে মেধাস্বত্ব-মুক্ত কিছু নির্বাচিত লেখা পুনঃপ্রকাশিত হবে; সে লেখা উপন্যাস, গল্প, প্রবন্ধ—যা কিছু হতে পারে।

বিষয়-পরিধি

১.সৃজনশীল সাহিত্য

  • কথাসাহিত্য: উপন্যাস, উপন্যাসিকা, বড়োগল্প, ছোটগল্প, গল্পস্বল্প/ অনুগল্প
  • কাব্যসাহিত্য: কবিতা, দীর্ঘ কবিতা, ছড়া, প্যারডি

২.প্রবন্ধ

  • আলোচনামূলক প্রবন্ধ: রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, দর্শন, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব, ভাষা ও সাহিত্য, গণমাধ্যম, বিজ্ঞান, ভূবিজ্ঞান, পরিবেশ, মনোবিজ্ঞান, শিক্ষাচিন্তা
  • গবেষণামূলক প্রবন্ধ: প্রাতিষ্ঠানিক গবেষণাপদ্ধতি অনুসৃত মানববিদ্যা, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূবিজ্ঞান ও পরিবেশবিদ্যাবিষয়ক গবেষণাপত্র।

৩.আলোচনা

গ্রন্থ, চলচ্চিত্র, থিয়েটার, যাত্রা, টেলিভিশন, ওয়েব সিরিজ, তথ্যচিত্র, অ্যানিমেশন, সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, ভাস্কর্য, আলোকচিত্র, কমিকস, গ্রাফিক নভেল, পত্রিকা, পডকাস্ট, প্রদর্শনী, উৎসব, স্থাপত্য, লোকসংস্কৃতি, মিছিল, আন্দোলন, আবিষ্কার, উদ্ভাবন, প্রযুক্তি, ক্রীড়া, মূকাভিনয়, গল্পকথন, আবৃত্তি, ম্যাজিক, সার্কাস, কার্টুন, লোকশিল্প, পোশাকসংস্কৃতি, খাদ্যসংস্কৃতি, নগরসংস্কৃতি, ইউটিউব, পরিবেশ, ঐতিহ্য, পর্বতারোহণ, অনলাইন কোর্স, কৃত্রিম বুদ্ধিমত্তা।

৪.ভূবিজ্ঞান, বিজ্ঞান ও পরিবেশ

বিজ্ঞানের সাধারণ লেখা (popular science), বিজ্ঞানচিন্তা, বিজ্ঞানের ইতিহাস, বিজ্ঞানের দর্শন, গণিতচিন্তা, প্রযুক্তি, পরিবেশ, জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন ইত্যাদি।