জলের অধিক
শুকিয়ে যাওয়া ঠোঁট, পুরোনো ভাড়াবাড়ি, কামিনী গাছের নতুন কুঁড়ি আর বৃষ্টির অপেক্ষা—স্মৃতির এমন কিছু অনুচ্চারিত দৃশ্যের মধ্য দিয়ে এগিয়ে যায় এক অসমাপ্ত ভালোবাসার কবিতা। এখানে প্রতিটি দিন যেন আগের দিনের পুনরাবৃত্তি, প্রতিটি নিঃশ্বাসে জমে থাকে অনুপস্থিতির স্বাদ। আর সমস্ত শূন্যতা ছাপিয়ে জেগে থাকে এক অতল তৃষ্ণা—জলেরও অধিক।

সংখ্যা ২জলের অধিক
আর কিছু নেই, প্রিয় বদ-অভ্যাসের মতো এই দিনগুলো তোমার জন্য তুলে রাখছি লেখায়।
মা-মরা ছেলেটির স্তন্য-পিপাসায় শুকিয়ে যাওয়া ঠোঁটের মতো শুষ্ক
এবং পরিণামে কাতর শব্দগুলো তুলে রাখছি লেখায়
পুরোনো ভাড়াবাড়িটির কথা কি তোমার মনে পড়ে আর?
কামিনী গাছটার কথা বলেছিলাম চিঠিতে,
ওটাতে কুঁড়ি এসেছে আবার,
তার পনেরো দিনের মাথায় বৃষ্টিও
যদিও পুরোনো জামাকাপড় নিয়ে আমার আর ভাবতে ইচ্ছে করে না তেমন
পুরোনো জামাকাপড় আমি আর ফেরত আনিনি ধোপাবাড়ি থেকে
‘থাক না!’—এই ভেবে কতদিন আমি আর একবার ছাদে যাইনি
একসঙ্গে শোনা গান একা একা শুনতে বসেছি
মানে পাইনি কোনো
সিগারেট ফুরিয়ে গেলে কেবল আর একটা সিগারেট ধরিয়েছি আমি
দ্বিতীয় সিগারেটটার যেমন কোনো মানে নেই,
তেমনি দিন ফুরোলে আসে আর একটা দ্বিতীয় দিন
আমি এই প্রত্যেক দ্বিতীয় দিনে তোমার কথা ভেবেছি;
ততই মনে হয়েছে তিরিশ বছর বয়সে গৌতম বুদ্ধের জীবনে আর তৃষ্ণা ছিল না,
এ-কথা ঠিক বিশ্বাস করা যায়না।
আমি বুঝেছি তবু সব পুড়ে গেলেও নাভিকুণ্ডে তৃষ্ণা থেকে যায়
পিপাসার্তের প্রার্থনার ভাষা কেমন হওয়া উচিত বলো ওগো জলের অধিক জল

লেখক
সত্যসাধন মণ্ডল
বিশ্বভারতীর প্রাক্তনী। লেখার বিষয় মূলত কবিতা। পত্র-পত্রিকা ও ফেসবুকে নিয়মিত লেখালেখি করেন। ইতিপূর্বে উর্ণপত্র থেকে প্রকাশিত হয়েছে ‘ঈশ্বরের জন্য লেখা কবিতা’ নামে একটি কাব্যগ্রন্থ। তাঁর ঘোষণা অনুসারে—মানুষ আর সাপে ভয় পান, প্রাতিষ্ঠানিক ভূত-ভগবানের বিষয়টি বুঝতে পারেন না এবং উপনিষদ মানেন।
সব কাজ দেখুন →সংখ্যা ২-এর অন্যান্য লেখা
সংখ্যা ২কবিতা ও ছড়া
উইকএন্ড ট্যুর
শুক্রবারেই শ্যামলালের প্ল্যান, টুক করে ট্যুর! একদিনের ছুটিতে হাওয়াবদলের সাধ নিয়ে সপরিবারে বেরিয়ে পড়া। তারপর ট্রেনের সিট, হোটেলের বন্দোবস্ত, গাড়ির জোগাড়, গিন্নির ফরমান আর ফর্দ সামলাতে সামলাতে প্রকৃতি দর্শনের সুযোগটুকুও গেল ফসকে। পকেট হল হালকা, অভিজ্ঞতার ঝুলি হল ভারী! সব মিলিয়ে, এইভাবেই শেষ হল শ্যামলালের উইকএন্ড ট্যুর।
সংখ্যা ২বিজ্ঞান
মনোরোগের ধূসরতায়: চতুর্থ পর্ব
যদি মানুষের চেতনাই হয়ে ওঠে যুদ্ধের গোপন মারণাস্ত্র! নাৎসি বিজ্ঞানীদের গোপন পুনর্বাসন, জাপানের নৃশংস জীবাণুযুদ্ধ, আর মানুষের মনকে বশে আনতে সিআইএ-র কুখ্যাত গোপন প্রকল্প ‘MK-Ultra’! এলএসডি-র যথেচ্ছ প্রয়োগ থেকে শুরু করে যুদ্ধের বন্দীদের ওপর মারাত্মক রাসায়নিক পরীক্ষা—রাজনীতি আর ক্ষমতার নোংরা খেলায় কীভাবে সাধারণ মানুষের মনকে কব্জা করা হয়েছিল? কেন বিটনিক-হিপি বিদ্রোহের মতো গণ-আন্দোলনকে নেশার সাগরে ডুবিয়ে দেওয়া হলো? যে কোনো রাজনৈতিক থ্রিলারকে হার মানানো এক অবিশ্বাস্য ইতিহাসের সাক্ষী হতে পড়ুন চতুর্থ পর্ব—‘মগজধোলাই রাজনীতির থ্রিলার’।
সংখ্যা ২গল্পস্বল্প
কর্নেলের ঘরে যে নদীটা থাকত
বিষ্ণুপুরের তিনশো বছরের পুরোনো বাড়িতে একাকী কর্নেল শশাঙ্কবাবুর শোবার ঘরের মাঝখান দিয়ে বয়ে যেত এক জীবন্ত নদী। সেই নদীই ছিল তাঁর নিঃসঙ্গ জীবনের আশ্রয়। কিন্তু এক জন্মদিনে নদী তাঁর অতীতকে বুকে নিয়ে মিলিয়ে গেলে স্তব্ধ হয়ে যায় কর্নেলের ঘর। হারানো নদীটকে ফিরে পাওয়ার তীব্র জেদে শুরু হয় খনন।
আরও পড়ুন
সংখ্যা ১কবিতা ও ছড়া
আত্মকথা ও অন্যান্য কবিতা
হারিয়ে যাওয়া, থেকে যাওয়া এবং তাদের মাঝখানে জন্ম নেওয়া স্মৃতির এক অদৃশ্য ভূগোল কখনও শব্দে, কখনও স্বপ্নে, কখনও রাগে, কখনও দাগে—কবি খুঁজে ফেরেন। এখানে সৌন্দর্যের পাশে নিঃশব্দে বসে থাকে বিষণ্ণতা, আকাঙ্ক্ষার পাশে অনিবার্য দূরত্ব, আর শৈল্পিক সৌন্দর্যের আড়ালে উঁকি দেয় জীবনের ক্ষত। সে চলে যায় রেখে যায় ক্ষীণ অথচ গভীর কোনো চিহ্ন। হাঁসের চলে যাওয়া পথের মতো—দাগ মুছে যায়, অথচ কোনো একদিন সেই জলের বুকেই শালুক ফুটে ওঠে।
সংখ্যা ২গল্পস্বল্প
কর্নেলের ঘরে যে নদীটা থাকত
বিষ্ণুপুরের তিনশো বছরের পুরোনো বাড়িতে একাকী কর্নেল শশাঙ্কবাবুর শোবার ঘরের মাঝখান দিয়ে বয়ে যেত এক জীবন্ত নদী। সেই নদীই ছিল তাঁর নিঃসঙ্গ জীবনের আশ্রয়। কিন্তু এক জন্মদিনে নদী তাঁর অতীতকে বুকে নিয়ে মিলিয়ে গেলে স্তব্ধ হয়ে যায় কর্নেলের ঘর। হারানো নদীটকে ফিরে পাওয়ার তীব্র জেদে শুরু হয় খনন।
সংখ্যা ১গল্পস্বল্প
বোতাম
সবকিছু যখন এক ক্লিকে বদলে যায়, তখন কিছু মানুষ নিঃশব্দে পাহারা দেয় তাদের চিরপুরাতন বিশ্বাস। সুতো আর মায়া দিয়ে পার্বতীদি কী বুনে চলেছেন দিনরাত? কাগজের মতো সহজে ছিঁড়ে যাওয়া সম্পর্কের ভিড়ে, বুকের ভেতরে সামান্য কাপড় বাঁচিয়ে রাখার এক মায়াবী আখ্যান ‘বোতাম’।

