সংখ্যা ১গবেষণামূলক প্রবন্ধ
তমাল-রহস্য
আমাদের প্রাচীন সাহিত্যে একসময় তমালের ছিল উজ্জ্বল উপস্থিতি—রামায়ণ, মহাভারত থেকে কালিদাস, জয়দেব, শ্রীহর্ষ পর্যন্ত। তার কালো-সবুজ পাতা, সুগন্ধ, কালো রস আর রাধা-কৃষ্ণের লীলার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি তমালকে করে তুলেছিল এক বিশেষ পবিত্র বৃক্ষ। অথচ আজ সেই তমালই ঘিরেই ঘনিয়ে উঠেছে এক রহস্য—কোন গাছ ছিল প্রাচীন সাহিত্যের সেই তমাল? সাহিত্য, সংস্কৃত অভিধান, প্রাচীন নিঘণ্টু ও উদ্ভিদবিদ্যার সূত্র মিলিয়ে সেই হারিয়ে-যাওয়া বৃক্ষের খোঁজ করেছে এই লেখা।


