সংখ্যা ১গবেষণামূলক প্রবন্ধ
জয়নাগের বপ্পঘোষবাট তাম্রশাসন: একটি বিতর্কিত অবস্থানের প্রেক্ষাপটে
দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমা ব্লকের মলয়া গ্রাম থেকে প্রাপ্ত মহারাজ জয়নাগের বিতর্কিত তাম্রশাসনকে কেন্দ্র করে এই গবেষণামূলক প্রবন্ধে উন্মোচিত হয়েছে সুন্দরবনের প্রাচীন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাচীন নদীপথ, তাম্রশাসনের বিবরণ ও ক্ষেত্রসমীক্ষার সূত্র ধরে লেখক অনুসন্ধান করেছেন বপ্পঘোষবাটের সম্ভাব্য অবস্থান, সমকালীন প্রশাসনিক কাঠামো এবং উপকূলীয় বাংলায় ব্রাহ্মণ্য সমাজের বিকাশ। ইতিহাসের প্রচলিত ব্যাখ্যাকে প্রশ্ন করে এই অনুসন্ধান তুলে ধরে দক্ষিণবঙ্গের অতীত পুনর্বিবেচনার নতুন সম্ভাবনা।
দেবীশঙ্কর মিদ্যা৩২ মিনিট
