সংখ্যা ১অতি অল্প হইল
নোবেল ও বাঙালি
যে বাঙালি রবীন্দ্রনাথের বর্তমানে ‘চুরি’ যাওয়া নোবেলের গর্বে সারা দেশে বুক ফুলাইয়া ঘুরিয়া বেড়ায় একদা রবীন্দ্রনাথ এককথায় তাহাদের নাকচ করিয়া দিয়াছিলেন। কীরকম? ১৯১৩ সালের ২৩ নভেম্বর। রবীন্দ্রনাথ নোবেল লরিয়ট হইয়াছেন। বাঙালি বুদ্ধিজীবীগণ রওনা দিলেন শান্তিনিকেতন অভিমুখে; এতদিন যাহারা রবীন্দ্রসাহিত্য লইয়া খেউড় করিতেছিলেন তাহারাও বাদ যান নাই। সভায় ইহাদের দেখিয়া ক্রুদ্ধ কবি কহিয়াছিলেন—“দেশের লোকের হাত থেকে যে অপযশ ও অপমান আমার ভাগ্যে পৌঁছেছে তার পরিমাণ নিতান্ত অল্প হয়নি এবং এতকাল আমি তা নিঃশব্দে বহন করে এসেছি।... যাই হোক্, যে কারণেই হোক্, আজ ইওরোপ আমাকে সম্মানের বরমাল্য দান করেছেন। তার যদি কোনো মূল্য থাকে তবে সেখানকার গুণিজনের রসবোধের মধ্যেই আছে, আমাদের দেশের সঙ্গে তার কোনো আন্তরিক সম্বন্ধ নেই। নোবেল প্রাইজের দ্বারা কোনো রচনার গুণ বা রস বৃদ্ধি করিতে পারে না।”
