মৃণ্ময় হোতাের প্রতিকৃতি

মৃণ্ময় হোতা

জন্ম ১৯৬৬ সালে ঝাড়গ্রামের চন্দ্রী গ্রামে। স্কুলের গণ্ডী ছাড়িয়ে মেদিনীপুরে পড়তে যাওয়া। কলেজ-বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পড়া সাঙ্গ করে আবহাওয়া বিজ্ঞানে এম টেকে ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সে পড়া অসমাপ্ত রেখেই শিক্ষকতার চাকরি নিয়ে ঝাড়গ্রামে ফিরে আসা ১৯৯৩ সালে। চাকরিরত অবস্থায় ২০০৫ সালে পিএইচ.ডি করেন তাত্ত্বিক কম্পিউটার-বিজ্ঞানে। প্রধান শিক্ষক হন ২০০৩ সালে। ৩০ এপ্রিল ২০২৬ সালে দহিজুড়ি মহাত্মা বিদ্যাপীঠ থেকে অবসর নিয়েছেন। পেশার সঙ্গে গণিত জড়িয়ে থাকলেও ছেলেবেলা থেকেই সাহিত্য-দর্শন-ইতিহাস-অর্থনীতি-শিল্পকলার মত নানান বিষয়ের প্রতি ছিল প্রবল টান। গনিত ছাড়াও মহাকাশ, পরিবেশ, সাহিত্য ও ঝাড়গ্রামের ইতিহাস সহ বিবিধ বিষয়ে তাঁর শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। নেশা বই পড়া, ছোটদের বিজ্ঞান সচেতন করা আর সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়া।

১টি লেখা
শেয়ার করুন

তার লেখা

একটি প্রাচীন লোকবিশ্বাস ও গ্রাফ তত্ত্বের জন্ম প্রচ্ছদসংখ্যা ১

বিজ্ঞান

একটি প্রাচীন লোকবিশ্বাস ও গ্রাফ তত্ত্বের জন্ম

গণিত মানেই কি শুধু কঠিন সূত্র আর হিসাব? একেবারেই নয়। ধাঁধা, সেতু, মানচিত্র আর রঙের মতো পরিচিত বিষয় থেকেই কীভাবে জন্ম নিয়েছে গণিতের গুরুত্বপূর্ণ শাখা গ্রাফ থিওরি ও কম্বিনেটরিক্স—এই লেখায় রয়েছে সেই রোমাঞ্চকর ইতিহাস। অয়লারের কোনিগসবার্গের সেতু সমস্যা থেকে চার-রঙের অনুমান—সহজ ভাষায় গণিতের চমকপ্রদ জগতের এক আকর্ষণীয় সফর।

মৃণ্ময় হোতা১২ মিনিট