অভীক ঘোষের প্রতিকৃতি

অভীক ঘোষ

কলকাতায় শৈশব কাটিয়ে ষষ্ঠ শ্রেণিতে শান্তিনিকেতনের পাঠভবনে আবাসিক ছাত্র হিসেবে যোগদান। এরপর স্নাতক স্তরের তিন বছর প্রেসিডেন্সি কলেজ আর কর্মসূত্রে বছর-খানেক কলকাতার জীবন বাদ দিলে বাকি সময় সম্পূর্ণই শান্তিনিকেতনে। পাঠভবনের আবাসিক ছাত্রদের গৃহাধ্যক্ষ, শিক্ষাসত্র ও পাঠভবন—শান্তিনিকেতনের দুই স্কুলেরই ভূগোল-শিক্ষক অভীক ঘোষ এখন অবসর জীবনে ‘চিলড্রেন্স থিয়েটার অ্যাকাডেমি শান্তিনিকেতন’-এ বাচ্চাদের সঙ্গে হৈচৈ করেন, খেলেডাঙ্গা গ্রামের বাচ্চাদের পড়ান আর সব বয়সী বন্ধুদের সঙ্গে গান গেয়ে আনন্দের ধারা সকলের সঙ্গে ভাগ করে নেন।

১টি লেখা
শেয়ার করুন

তার লেখা

রবীন্দ্রনাথের ‘শারদোৎসব’ নাটকের নেপথ্য ইতিহাস ও দর্শনের গভীরে এক অন্তরঙ্গ ভ্রমণ।সংখ্যা ১

সংস্কৃতি

শারদোৎসব: একটি নাটকেরও নাম

‘সহজে খুশি হবার বিদ্যে ওদের কাছ থেকে আমরাই শিখব।’—নিত্যদিনের ক্ষুদ্র পরিধি পেরিয়ে বহু মানুষের সঙ্গে মিলে বড় হয়ে ওঠার নামই উৎসব। শান্তিনিকেতনের ‘নাট্যপক্ষ’-এর জন্মমুহূর্ত থেকে শুরু করে উপনন্দের ঋণশোধের দর্শন—রবীন্দ্রনাথের ‘শারদোৎসব’ নাটকের নেপথ্য ইতিহাস ও দর্শনের গভীরে এক অন্তরঙ্গ ভ্রমণ।

অভীক ঘোষ৯ মিনিট