প্যারালালের একটি পরিসর
প্রেসঅন্যপাতাযোগাযোগ
সমান্তর
পত্রসূচনা
সংখ্যালেখকসূচি
উদ্দেশ্য ও পরিধি

সমান্তরে লেখা পাঠান

পরের সংখ্যার জন্য আপনার গল্প, কবিতা বা প্রবন্ধ পাঠান।

পাণ্ডুলিপি জমা দিন
প্যারালাল

সময়ের✦সমান্তরালে...

যোগাযোগ

  • [email protected]
  • +91 90023 14842
  • হোয়াটসঅ্যাপ
  • যোগাযোগ ফর্ম →

সমান্তর

  • সব লেখা
  • ধারাবাহিক
  • লেখার রীতি-নীতি
  • পাণ্ডুলিপি নির্মাণশৈলী
  • পর্যালোচনা প্রক্রিয়া

দপ্তর

  • প্যারালালের কথা
  • বিজ্ঞপ্তি
সমান্তরই-পত্রিকাপ্রেসবই প্রকাশনাঅন্যপাতাব্লগজিন

© ২০২৬ প্যারালাল। সর্বস্বত্ব সংরক্ষিত।·গোপনীয়তা নীতি·ব্যবহারের শর্তাবলী

✦ডিজাইন ও ডেভেলপমেন্ট — রাফি আহমেদ লস্কর

বিষয়

অতি অল্প হইল

অতি সংক্ষিপ্ত টুকরো লেখা ও মন্তব্য

ট্যাগ

১টি লেখা

নোবেল ও বাঙালি প্রচ্ছদসংখ্যা ১

অতি অল্প হইল

নোবেল ও বাঙালি

যে বাঙালি রবীন্দ্রনাথের বর্তমানে ‘চুরি’ যাওয়া নোবেলের গর্বে সারা দেশে বুক ফুলাইয়া ঘুরিয়া বেড়ায় একদা রবীন্দ্রনাথ এককথায় তাহাদের নাকচ করিয়া দিয়াছিলেন। কীরকম? ১৯১৩ সালের ২৩ নভেম্বর। রবীন্দ্রনাথ নোবেল লরিয়ট হইয়াছেন। বাঙালি বুদ্ধিজীবীগণ রওনা দিলেন শান্তিনিকেতন অভিমুখে; এতদিন যাহারা রবীন্দ্রসাহিত্য লইয়া খেউড় করিতেছিলেন তাহারাও বাদ যান নাই। সভায় ইহাদের দেখিয়া ক্রুদ্ধ কবি কহিয়াছিলেন—“দেশের লোকের হাত থেকে যে অপযশ ও অপমান আমার ভাগ্যে পৌঁছেছে তার পরিমাণ নিতান্ত অল্প হয়নি এবং এতকাল আমি তা নিঃশব্দে বহন করে এসেছি।... যাই হোক্, যে কারণেই হোক্, আজ ইওরোপ আমাকে সম্মানের বরমাল্য দান করেছেন। তার যদি কোনো মূল্য থাকে তবে সেখানকার গুণিজনের রসবোধের মধ্যেই আছে, আমাদের দেশের সঙ্গে তার কোনো আন্তরিক সম্বন্ধ নেই। নোবেল প্রাইজের দ্বারা কোনো রচনার গুণ বা রস বৃদ্ধি করিতে পারে না।”

তন্ময় সিংহ মহাপাত্র১১ অক্টো·৪ মিনিট