
ফিউশান: গাণিতিক বিনোদন
ISBN: 978-81-955991-3-4
বইটির সম্পর্কে
ভাষার অর্থ যদি হয় মনের ভাবপ্রকাশের মাধ্যম, তাহলে গণিতও এক ধরণের ভাষা, যে ভাষায় প্রকৃতির নিয়মাবলী মূর্ত করে তোলেন বিজ্ঞানীরা। স্কুলজীবনে পাঠ শুরু হয় গণিত নামক সেই ভাষার অ-আ-ক-খ, ব্যাকরণ, ছন্দ-তাল, শৈলী, নন্দনতত্ত্ব শিক্ষার—অর্থাৎ গণিতের ক্ষেত্রে শিক্ষা হয় কেবলমাত্র যন্ত্রপাতির, হাতিয়ারের। কিন্তু কৈশোরের সেই শিখন প্রণালী যদি হয় কেঠো, আবেগহীন, যদি হয় বাস্তব অভিজ্ঞতা বিবর্জিত কেবলই তত্ত্বজ্ঞানসম্পন্ন তাহলে তা ছাত্রছাত্রীদের কাছে হয়ে ওঠে কঠিন, ভীতিপ্রদ কিংবা একান্তই নিয়মতান্ত্রিক বা একঘেয়ে। এই বইটার চেষ্টা সে সংস্কৃতির বিপ্রতীপে দাঁড়ানোর। শুধু পড়ুয়াদের নয়, দরদী গণিত শিক্ষক-শিক্ষিকাদেরও কর্মযজ্ঞের যথেষ্ট উপযোগী হয়ে উঠবে এই বইটা—এ আকাঙ্ক্ষা আশা করি অমূলক নয়।

লেখক
শুভাশিস
জন্ম ১৯৮৭ সালে বীরভূমের বিখ্যাত জনপদ দুবরাজপুরে, জেলার সদর শহর সিউড়িতে বেড়ে ওঠা; বর্ধমান বিশ্ববিদ্যালয় অধীন সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে গণিতে স্নাতক, স্নাতক শেষ করেই শিক্ষক হিসেবে মাজিগ্রাম উচ্চ বিদ্যালয় (উ. মা.) যোগদান, পরবর্তীতে কর্মরত অবস্থায় বিশুদ্ধ গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। বিগত ১২ বছরের বেশি সময় ধরে বিদ্যালয়ে বিজ্ঞান ও গণিত শিক্ষার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের মধ্যে হাতে-কলমে বিজ্ঞান সহ নানা আঙ্গিকে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতার কাজে যুক্ত। নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় গণিত ও বিজ্ঞান বিষয় লেখালেখি করেন। প্যারালাল প্রকাশিত জনপ্রিয় বই ‘বিজ্ঞান বিশ্বে এদেশের মেয়েরা’-তেও লিখেছেন। শিশু ও কিশোর জন্য সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক লেখা ‘আমি অগ্নিজা বলছি’ পাঠক মহলে বেশ জনপ্রিয়।
সব কাজ দেখুন →


