
প্রাচীন ভারতীয় ভাববাদ ও আধুনিক বিজ্ঞান
ISBN: 978-81-958730-8-1
বইটির সম্পর্কে
আলোচ্য গ্রন্থটিতে লেখক অশোক মুখোপাধ্যায় ভারতীয় ভাববাদী দর্শন বনাম আধুনিক বিজ্ঞানের সম্পর্ক ও অবস্থান নির্ণয় প্রসঙ্গে আমাদের দেশের বিভিন্ন পণ্ডিতদের মধ্যে বিদ্যমান বিতর্কগুলিকে এক বৃহত্তর পটভূমিকায় তুলে এনেছেন এবং তাঁর বৈজ্ঞানিক যুক্তিবাদ ও মার্ক্সীয় বস্তুবাদ অনুসারী দৃষ্টিভঙ্গিতে সেই সবের এক বিস্তারিত পর্যালোচনা করেছেন। পাশাপাশি ভাববাদ ও বস্তুবাদের জ্ঞানতাত্ত্বিক পার্থক্যগুলিকেও তিনি অনেকখানি মৌলিক ভাবনার পরিসরে উপস্থাপন ও বিশ্লেষণ করেছেন। সরস ও সহজ ভঙ্গিতে বৈঠকি আলোচনার ঢঙে পরিবেশন করে পাঠককে সম্ভবত তিনি প্রথম থেকে শেষ অবধি ধরে রাখবেন তাঁর পুরো বক্তব্য শোনার জন্য। ওমর খৈয়ামের দুটি রুবায়েত এই রচনার বোধ করি এক সার্থক সমাপনী উপচার।

লেখক
অশোক মুখোপাধ্যায়
অশোক মুখোপাধ্যায় (১৯৫৪-) দীর্ঘদিনের একজন মার্ক্সবাদী সার্বক্ষণিক কর্মী (১৯৭০-২০০৭)। সক্রিয় রাজনীতির মঞ্চ ছেড়ে সরে এসে এখন তিনি বিজ্ঞান আন্দোলন ও মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত এবং সেই সঙ্গে মার্ক্সীয় দর্শনের ভিত্তিতে বিজ্ঞানের ইতিহাস সমাজতত্ত্ব ও দর্শনের উপর পড়াশুনা ও অপ্রাতিষ্ঠানিক গবেষণায় মগ্ন। বিভিন্ন বাংলা ও ইংরাজি পত্রপত্রিকা এবং পোর্টালে তিনি নিয়মিত লেখালেখি করেন।
সব কাজ দেখুন →


