বিজ্ঞানের সপক্ষে সংকলন-১ প্রচ্ছদ
সংকলন

বিজ্ঞানের সপক্ষে সংকলন-১

সম্পাদনা: অশোক মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়

Parallel Press

ISBN: 978-81-955991-9-6

শেয়ার করুন

বইটির সম্পর্কে

কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক বিজ্ঞান বিরোধী প্রচার ও কর্মকাণ্ডের বিরুদ্ধে ২০১৯ সালে প্রস্তুতি শুরু করে ২০২০ সালের গোড়ার দিকে অখিল ভারত জনবিজ্ঞান সম্মেলন (All India People’s Science Meet)-এর প্রায় দোরগোড়ায় পৌঁছে করোনা মহামারীর কারণে শেষ পর্যন্ত সেই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়। ২০২২ সালে শান্তিপুর, কলকাতা এবং দুর্গাপুরে তিনটি ছোট আকারে বিজ্ঞানের কর্মসূচি নিয়েছিল। সেই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, বিজ্ঞান ও যুক্তিবাদিতার সপক্ষে অবিজ্ঞান কুসংস্কার ধর্মান্ধতার বিরুদ্ধে এক বা একাধিক প্রবন্ধ সংকলন প্রকাশ করা হবে। তারই ধারাবাহিকতায় ‘বিজ্ঞানের সপক্ষে: সংকলন–১’ প্রকাশিত হল। ভবিষ্যতে বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার সপক্ষে আরও এই ধরনের সংকলন প্রকাশ হবে। বাংলায় এবং ইংরেজিতেও। আশা করি, এই গ্রন্থ পাঠকদের মধ্যে বৈজ্ঞানিক চেতনা ও মনোবৃত্তির বিকাশে সামান্য হলেও সাহায্য করবে।

অশোক মুখোপাধ্যায়ের প্রতিকৃতি

সম্পাদক

অশোক মুখোপাধ্যায়

অশোক মুখোপাধ্যায় (১৯৫৪-) দীর্ঘদিনের একজন মার্ক্সবাদী সার্বক্ষণিক কর্মী (১৯৭০-২০০৭)। সক্রিয় রাজনীতির মঞ্চ ছেড়ে সরে এসে এখন তিনি বিজ্ঞান আন্দোলন ও মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত এবং সেই সঙ্গে মার্ক্সীয় দর্শনের ভিত্তিতে বিজ্ঞানের ইতিহাস সমাজতত্ত্ব ও দর্শনের উপর পড়াশুনা ও অপ্রাতিষ্ঠানিক গবেষণায় মগ্ন। বিভিন্ন বাংলা ও ইংরাজি পত্রপত্রিকা এবং পোর্টালে তিনি নিয়মিত লেখালেখি করেন।

সব কাজ দেখুন →