বিজ্ঞান বিশ্বে এদেশের মেয়েরা প্রচ্ছদ
সংকলন · জীবনীভিত্তিক, নারীবাদী

বিজ্ঞান বিশ্বে এদেশের মেয়েরা

সম্পাদনা: শুভাশিস মুখোপাধ্যায়

Parallel Press

ISBN: 978-81-955991-1-0

শেয়ার করুন

বইটির সম্পর্কে

বিজ্ঞান ও প্রযুক্তির জগতে নারীদের অংশগ্রহণ কতটা সেই নিয়ে করা সমীক্ষায় পৃথিবীর গড়ের (নারীদের অংশগ্রহণ) তুলনায় দক্ষিণ এশিয়ার অবস্থা অত্যন্ত শোচনীয়, ভারতের অবস্থান তার চেয়েও খারাপ। (দুনিয়ার গড়: ২৯.৩%, দক্ষিণ ও পশ্চিম এশিয়া: ১৮.৫%, ভারত ১৩.৯%)। সামাজিক ও পারিবারিক অসহযোগের সাথে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা ধারাবাহিকভাবে বর্তমান। সকল প্রতিকূলতার মাঝেও যাঁরা বিজ্ঞান বিশ্বে নিজের স্থান করে নিয়েছেন এমন ৩৫ জন মহিয়সী নারীদের (নারী বিজ্ঞানী নন, বিজ্ঞানী যাঁরা নারীও বটে) গল্প নিয়ে আমাদের 'বিজ্ঞান বিশ্বে এদেশের মেয়েরা'-এর কাজে হাত দেওয়া। আমাদের ফেসবুক পেজে একে একে এঁদের নিয়ে প্রবন্ধ লিখতে গিয়েই আমরা হাতে পাই 'লীলাভতিস ডটারস' নামে বইটা। যোগাযোগ তৈরি হয় বইটার দু'জন সম্পাদক বিজ্ঞানী রামকৃষ্ণ রামস্বামী, আর বিজ্ঞানী রোহিণী ঘোড়বোলের সাথে। তাঁরা বইটার জন্যে ফরোয়ার্ড লিখে পাঠিয়ে দিয়েছেন। বেশ কয়েকজন নবীন গবেষক লিখে দিয়েছেন তাঁদের নিজেদের কথা। সম্পাদনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শুভাশিস মুখোপাধ্যায়।