কাঠমা
যুক্তি, বিতর্ক আর মতাদর্শের সমস্ত কাঠামোর ঊর্ধ্বে ভালোবাসাই কি মানুষের মূল ভিত্তি? ‘কাঠমা’ কবিতায় তত্ত্বের কঠিন আবরণের আড়ালে ফিরে আসে প্রথম চুম্বনের শিহরণ, বিশ্বাসের মিনতি আর সম্পর্কের সহজ সত্য—বাকি সবই উপরিকাঠামো।


চূড়ান্ত সবকিছুর আগে
একটু শান্ত হয়ে অপভ্রংশে এসো।
মিনতির দিন ছিল না কখনোই।
তবুও সহজ নিয়মে কাশফুল পেয়েছে শিশিরের ছোঁয়া
তুলনায় টানলে, সে শিহরণ যায় প্রথম চুম্বনের সাথে।
এখন মহার্ঘ্য সেসব কিছুই।
বিতর্কে বিপক্ষে বসে আছি; পালার অপেক্ষায়।
খণ্ডন করবো তোমার সকল অযুক্তি।
তার আগে, পারলে, আমার একটা কথা বিশ্বাস করো—
ভালোবাসাই হলো মূল ভিত্তি
বাকি সব উপরিকাঠামো।
আরও পড়ুন

কবিতা ও ছড়া
অভিলাষের রেশ
বারো বছর পর স্মৃতির নীল বীজে জেগে ওঠে এক অনুরক্ত হৃদয়ের সুপ্ত অভিলাষ। নিয়নের আলো, জোছনার বিষণ্ণতা আর অপ্রাপ্তির দীর্ঘশ্বাসে বোনা এই কবিতা অধরা ভালোবাসা, অসমাপ্ত গল্প এবং ফিরে আসার অনন্ত প্রতীক্ষার এক মায়াময় আখ্যান।

কবিতা ও ছড়া
আলোক বাতি
নবজাগরণের মুখোশ, রাষ্ট্রবাদের ভ্রম আর সংস্কারের পরাক্রমে ঢাকা পড়ে যায় সময়ের ক্ষত। ‘আলোক বাতি’ এক প্রতিবাদী কবিতা, যেখানে মেকি বিপ্লবের আড়ালে সন্ত্রাস, প্রহসন ও সামাজিক ভণ্ডামির বিরুদ্ধে জেগে থাকে ল্যাম্পপোস্টের মতো বিপ্লবের স্মৃতি।

