আলোক বাতি

নবজাগরণের মুখোশ, রাষ্ট্রবাদের ভ্রম আর সংস্কারের পরাক্রমে ঢাকা পড়ে যায় সময়ের ক্ষত। ‘আলোক বাতি’ এক প্রতিবাদী কবিতা, যেখানে মেকি বিপ্লবের আড়ালে সন্ত্রাস, প্রহসন ও সামাজিক ভণ্ডামির বিরুদ্ধে জেগে থাকে ল্যাম্পপোস্টের মতো বিপ্লবের স্মৃতি।

অম্লান রায়ের প্রতিকৃতি
১ মিনিট পড়া
শেয়ার করুন
আলোক বাতি প্রচ্ছদ
লেখার আকার
লেখার অবস্থান

বিভূতি হয়ে ক্রমশ মননে ফিরছে মূল স্রোত,
ঢেউ হয় মেকি নবজাগরণ—ইস্তেহার—মিছিল।
আরো প্রতিভার অবকাশ আছে প্রশ্রয়ে
এই প্রজন্মের কাছে বুঝি ব্যভিচার‌ও ক্ষমাশীল।

এইটুকু দিয়েই বুঝে নিও আমাদের অভিনয়,
কালি লেপে শুধু বাড়ছে সংস্কারের পরাক্রম।
আঠারো’কে দিলেও মৃত্যুর পথে এগিয়ে,
শব্দকে গড়া নাকি রাষ্ট্রবাদের তৈরি ভ্রম।

আদরের সাথে ধুলো জমে যায় শরীর জুড়ে,
সন্ধ্যায় বাড়ে ক্রমশ আলোতে ভেজা ক্ষত।
নেহাৎ আমাদের প্রতিনিধি নেই কোনো,
যা ছিল জীর্ণ, তা শুনি নান্দনিক অবিরত!

ভোর হয়ে আবারো সেই আসবে সন্ত্রাস,
শহর জুড়ে ঘুণপোকা ধরে থাকে‌।
ভুলতে পারে সমাজ প্রহসনের মায়াজাল,
শুধু বিপ্লব এই ল্যাম্পপোস্ট মনে রাখে।

শেয়ার করুন
অম্লান রায়ের প্রতিকৃতি

লেখক

অম্লান রায়

কবির পরিচয় তার কবিতা হলেও ব্যক্তিগত জীবনের দর্পণ‌ও কবিতা হতে পারে। সেই জীবনটার‌ই একটা অংশে বর্তমানে ধ্রুবচাঁদ হালদার কলেজে স্নাতক স্তরের চতুর্থ বর্ষে বাণিজ্য নিয়ে পড়াশোনা। এক‌ই সঙ্গে রয়েছে কয়েকটি সাংস্কৃতিক গোষ্ঠীর সাহচর্য। নাটক, গান, লেখা এই তিনের সংমিশ্রণে একটা বিলাসবহুল জীবন‌ই কাঙ্ক্ষিত।

সব কাজ দেখুন →

আরও পড়ুন

কাঠমা প্রচ্ছদ

কবিতা ও ছড়া

কাঠমা

যুক্তি, বিতর্ক আর মতাদর্শের সমস্ত কাঠামোর ঊর্ধ্বে ভালোবাসাই কি মানুষের মূল ভিত্তি? ‘কাঠমা’ কবিতায় তত্ত্বের কঠিন আবরণের আড়ালে ফিরে আসে প্রথম চুম্বনের শিহরণ, বিশ্বাসের মিনতি আর সম্পর্কের সহজ সত্য—বাকি সবই উপরিকাঠামো।

নিলয়১ মিনিট
অভিলাষের রেশ প্রচ্ছদ

কবিতা ও ছড়া

অভিলাষের রেশ

বারো বছর পর স্মৃতির নীল বীজে জেগে ওঠে এক অনুরক্ত হৃদয়ের সুপ্ত অভিলাষ। নিয়নের আলো, জোছনার বিষণ্ণতা আর অপ্রাপ্তির দীর্ঘশ্বাসে বোনা এই কবিতা অধরা ভালোবাসা, অসমাপ্ত গল্প এবং ফিরে আসার অনন্ত প্রতীক্ষার এক মায়াময় আখ্যান।

সমাপ্তি দিশা১ মিনিট