সমাপ্তি দিশা
সমাপ্তি দিশা, এক দ্বৈত ভূমিকা পালনকারিণী, রণরঙ্গিণী মায়ের আদুরে মেয়ে। প্রথমে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রামকৃষ্ণ সমাজ মিশন এম. বি. বিদ্যাপীঠে ও পরে আল-আমীন মিশনে বিদ্যালয় জীবন অতিবাহিত। তারপর কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুশ্রুষা বিভাগে স্নাতক। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে কমিউনিটি হেলথ অফিসার হিসেবে কর্মরত। প্রথম স্বরচিত কবিতার আত্মপ্রকাশ স্কুল ম্যাগাজিনে। প্যারালাল, কবি কলম ও হাতেখড়ি পত্রিকার সঙ্গে যুক্ত। কখনো-সখনো মাথার ভিতরের অগোছালো কল্পনাগুলি প্রিফ্রন্টাল কর্টেক্সে এসে প্যারাইটাল লোবের কাব্যরসে জারিত হয়ে লিম্বিক সিস্টেমে আবেগের সঙ্গে যৌথতায় ছন্দোবদ্ধ প্রতিচ্ছবি প্রস্তুত করে যা মসীর স্পর্শে স্বতঃই কবিতা হয়ে যায় অগোচরে।
১টি লেখা